খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে বিপিএল

  • 11:12 pm - January 15, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
বিপিএলের ট্রফি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- ক্রিকেটারদের চলমান আন্দোলনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যেই যদি ক্রিকেটাররা মাঠে না ফেরেন, তাহলে চলতি আসরের বিপিএল বন্ধ করে দেওয়া হবে।

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্রিকেটারদের অবস্থানের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। খেলায় ফেরার বিষয়ে আজই চূড়ান্ত অবস্থান স্পষ্ট না হলে বিপিএল স্থগিত করা ছাড়া বিকল্প থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের স্বার্থ এবং কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির ক্ষমতাবলে এম নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই বিজ্ঞপ্তিতে বোর্ড আবারও জানায়, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। তবে চলমান সংকটের মধ্যেও পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশা করছে বোর্ড।

এদিকে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ আজ দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটার মাঠে নামেননি। পরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। সেখানে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না।

এই অবস্থায় ক্রিকেটারদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে বিসিবি। আজকের মধ্যেই সংকটের সমাধান না হলে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au