বিশ্ব

ওয়াশিংটন বৈঠকের পর নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনার কেন্দ্রে মারিয়া মাচাদো ও ট্রাম্প

  • 11:12 am - January 16, 2026
  • পঠিত হয়েছে:২৬০ বার
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনায় ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জানুয়ারি: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তিনি তাঁর নোবেল শান্তি পুরস্কারটি নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাচাদো বলেন, ভেনেজুয়েলার মানুষের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ট্রাম্পের ভূমিকার প্রতি সম্মান জানিয়ে তিনি নোবেল শান্তি পুরস্কারের পদকটি তাঁর সামনে তুলে ধরেছেন। তবে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি গ্রহণ করেছেন কি না—সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ ও ন্যায্য রূপান্তরের প্রচেষ্টার জন্য। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি ক্যাপিটলে কয়েকজন মার্কিন সিনেটরের সঙ্গেও আলাদা করে সাক্ষাৎ করেন।

এই ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে বলেছেন—তিনি নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মনে করেন। তাঁর এমন বক্তব্যের প্রেক্ষাপটে নোবেল কমিটি বিরল এক বিবৃতিতে স্পষ্ট করে জানায়, নোবেল পুরস্কার কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়; এটি স্থানান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না এবং পুরস্কার প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর হোয়াইট হাউসের বাইরে উপস্থিত সমর্থকদের উদ্দেশে মাচাদো বলেন,

ভেনেজুয়েলার মুক্তির লড়াইয়ে “প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায়”।

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ট্রাম্প বৈঠকটি নিয়ে আগ্রহী হলেও তাঁর মূল্যায়ন হলো—মাচাদোর এখনো দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন নিশ্চিত হয়নি।

এদিকে ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠছে। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি জানান, মাচাদো সিনেটরদের বলেছেন—ভেনেজুয়েলায় দমন–পীড়নের পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। তাঁর মতে, বর্তমান অন্তর্বর্তী নেতৃত্ব দিন দিন আরও শক্ত অবস্থান নিচ্ছে।

উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদোকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, তাঁর সমর্থিত বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস বিপুল ভোটে এগিয়ে থাকলেও সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিজয় দাবি করে ক্ষমতা ধরে রাখেন।

সূত্র: এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au