বিশ্ব

পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট

  • 1:06 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে জাতিসংঘে রাশিয়ার সমর্থনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার দুই নেতার মধ্যে ফোনালাপের পর ইরানি প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনার পরদিন পুতিনের সঙ্গে কথা বলেন পেজেশকিয়ান। এ সময় তিনি নিরাপত্তা পরিষদে রাশিয়ার অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইরানের সাম্প্রতিক অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভ কেবল অভ্যন্তরীণ ইস্যু নয়। এর সঙ্গে বিদেশি শক্তির সম্পৃক্ততা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ দেশটির স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

এর আগে বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে উত্তেজনা উসকে দেওয়া এবং ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদের মঞ্চে রাজনৈতিক চাপ সৃষ্টি করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রাশিয়ার এই অবস্থানকে তেহরান গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থন হিসেবে দেখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চলমান বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপের মধ্যে মস্কো-তেহরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ফোনালাপ।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au