বাংলাদেশ

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

  • 4:35 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার
নিহত নজরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ও কর্মী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার রামসিংহপুর গ্রামের হাজী মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের একটি নির্বাচনী অফিস উদ্বোধনের প্রস্তুতি চলছিল। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক রুমানসহ কয়েকজন কর্মী সেখানে উপস্থিত হন। অফিস উদ্বোধনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, কথা কাটাকাটির একপর্যায়ে রুমান দেশীয় অস্ত্র চাকু দিয়ে নজরুল ইসলামের ওপর হামলা চালান। বুকের বাঁ পাশে গুরুতর আঘাত পেয়ে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে আদম আলী ও দুলাল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পরপরই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হত্যাকাণ্ডের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল অভিযোগ করে বলেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার দাবি, নিজের বিজয় নিশ্চিত দেখে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি বলেন, নজরুল ইসলাম তার একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণেই প্রকাশ্যে জনসম্মুখে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রাথমিকভাবে তিনি যতটুকু জানতে পেরেছেন, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। রাজনৈতিকভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, প্রার্থীর অফিস উদ্বোধনের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তবে হত্যার মতো সহিংস ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au