সর্বশেষ

ডায়েটে আমির খানের অনুপ্রেরণামূলক বদল

  • 4:35 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- ২০২৬ সালে সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে নতুন যাত্রা শুরু করেছেন অভিনেতা আমির খান। সম্প্রতি অভিনেতা প্রকাশ করেছেন, একটি প্রদাহ-বিরোধী ডায়েট অনুসরণ করার মাধ্যমে তিনি ১৮ কেজি ওজন কমিয়েছেন। তবে এই ওজন হ্রাস নির্দিষ্ট কোনো চরিত্রের জন্য নয়, বরং দীর্ঘদিনের মাইগ্রেন সমস্যা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমিরের নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’। এর মুক্তির আগেই বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপচারিতায় ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত এ অভিনেতা তার এ রূপান্তরের কথা প্রকাশ করেন। কত কেজি ওজন কমিয়েছেন বলতে গিয়ে হেসে আমিরের জবাব, ‘আসলে আঠারো কেজি।’

এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, ‘এটা স্বাভাবিকভাবেই হয়েছে। স্বাস্থ্যগত কারণে আমি যে নতুন ডায়েট অনুসরণ করছি, সেটা আমার জন্য জাদুর মতো কাজ করেছে।’

তবে অভিনেতার জন্য ওজনের চেয়েও বড় প্রাপ্তি হল মাইগ্রেনের উপশম। এ প্রসঙ্গে আমির জানান, এই ডায়েটের সুফল কেবল ওজন কমানোতেই সীমাবদ্ধ নয়। ‘আমি মূলত মাইগ্রেনের সমস্যার জন্যই এই ডায়েট গ্রহণ করি। এটি একটি প্রদাহ-বিরোধী ডায়েট। শুধু ওজনই কমেনি, আমার মাইগ্রেনও অনেকটাই কমে গেছে,’ বলেন তিনি। তাই বলা যায়, এই ডায়েটটি অনুসরণ করে এক ঢিলে দুই পাখি মেরেছেন এই গজিনি তারকা।

প্রসঙ্গত, প্রদাহ-বিরোধী ডায়েট এমন এক খাদ্যাভ্যাস, যা শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সহায়তা করে বলে মনে করা হয়। দীর্ঘমেয়াদি প্রদাহ বলতে মাইগ্রেন, জয়েন্টের ব্যথা ও অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যাগুলোকে বোঝায়।

এই ডায়েটে সাধারণত তাজা শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ এবং জলপাই তেলের মতো স্বাস্থ্যকর চর্বিকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, অতি-প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। তবে এই সময়টায় আমিরের খাবার তালিকার বিস্তারিত কিছুই জানা যায়নি।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au