বাংলাদেশ

চিকিৎসায় অবহেলার অভিযোগে সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি

  • 6:13 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

শুক্রবার ১৬ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, এক রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে প্রথমে ওয়ার্ডে দায়িত্বরত নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন।

এ সময় শিক্ষানবিশ চিকিৎসকসহ দায়িত্বরত স্টাফদের ওপর হামলা চালানো হয়। হামলায় এক নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা করা হয় এবং কয়েকজন কর্মী মারধরের শিকার হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ওয়ার্ডে কর্মরত অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে হামলার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ডাক্তার ও হাসপাতালের স্টাফরা রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং তিনজন গুরুতরভাবে আহত হন।

খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে আটক করে। বর্তমানে তারা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকেই শিক্ষানবিশ চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কর্মবিরতি শুরু করেন। হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন। এ ঘটনায় মামলা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের অগ্রাধিকার বলে জানান তিনি। একই সঙ্গে হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের তর্ক এবং মারামারির খবর পেয়ে পুলিশের একাধিক দল হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au