বাংলাদেশ

দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

  • 7:28 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তনের বিষয়টি এখন বিবেচনার মধ্যে রয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এক ফোনালাপে তিনি বলেন, বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা চলছে।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হবে না। কারণ প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং ইতিমধ্যেই প্রবাসী ভোটারদের জন্য ব্যালট প্রেরণ শুরু হয়ে গেছে। দেশের ভেতরে পোস্টাল ব্যালট এখনও ছাপানো হয়নি, তাই সেখানে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের জন্য অনলাইন নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের কাছে ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় আট লাখ। এছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজারের বেশি।

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, একই ঠিকানায় একাধিক ব্যালট পৌঁছানো বা বিতরণে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠতে পারে এবং এতে ভোটের স্বচ্ছতার প্রশ্ন দেখা দিতে পারে।

এই শাখার আরও খবর

পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে কূপে নেমে বাবা ও ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু…

ডোমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ আগুন, ইতালীয় পর্যটকের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- ক্যারিবীয় অঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি বিলাসবহুল সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত…

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

টিকা ক্যাম্পেইনের পরও নিয়ন্ত্রণে আসেনি হাম

মেলবোর্ন, ২০ জুন- টিকা ক্যাম্পেইনের পরও হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় পর্যায়ের হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন শেষ হয়েছে এক মাস আগে, ২০ মে। এরপরও প্রতিদিন…

লেবাননে যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে হিন্দু যুবক গ্রেফতার

মেলবোর্ন, ২০ জুন- ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au