বাংলাদেশ

তিন ইস্যুতে নির্বাচন কমিশনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

  • 6:33 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
তিন ইস্যুতে নির্বাচন কমিশনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে তিনটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। রোববার বেলা ১১টার দিকে তাঁরা ইসি ভবনের সামনে জড়ো হন এবং রাত পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ছাত্রদলের কয়েক হাজার নেতা–কর্মী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা জোরদার করেছে। ব্যারিকেডের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্রদলের নেতা–কর্মীরা। সেখানে মাইক ব্যবহার করে নেতারা বক্তব্য দেন এবং দাবি তুলে ধরেন।

কর্মসূচি সম্পর্কে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি শ্রেণি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। তিনি জানান, তিনটি নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

প্রথম ইস্যু হিসেবে তিনি বলেন, বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য নির্ধারিত পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। ছাত্রদলের দাবি, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা দ্রুত এবং স্বচ্ছভাবে সমাধান করতে হবে।

দ্বিতীয় ইস্যু হিসেবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের পেশাদারত্ব ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তৃতীয় দাবিতে নাছির উদ্দিন নাছির বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল, পরে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এ ধরনের নজিরবিহীন ও বিতর্কিত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার সঙ্গে সাংঘর্ষিক।

এই তিন ইস্যুর প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা নির্বাচন কমিশনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান সংগঠনটির নেতারা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au