সর্বশেষ

‘ডন ৩’র পরিচালনায় থাকছেন না অ্যাটলি!

  • 5:48 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে যাওয়ার পর থেকেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ও অভিনয় শিল্পীদের নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শাহরুখ খান আবার ‘ডন’ চরিত্রে ফিরতে পারেন, তবে শর্ত একটাই-ছবিটি পরিচালনা করবেন ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি। তবে সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো একচেটিয়াভাবে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র স্পষ্টভাবে জানায়, ‘অ্যাটলিকে ডন ৩-এ আনার গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। এই ছবির জন্য তার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

এর আগে ২০২৩ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ বলেছিলেন। তিনি বলেন, ‘আমি খান স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি-ধৈর্য, নিখুঁতভাবে কাজ করা এবং সিনেমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। শাহরুখ স্যার আমাকে উন্নতির পথ দেখিয়েছেন। আমার পরবর্তী ছবিতে আরও ভালো ধারণা থাকবে এবং আমরা ‘জওয়ান’র চেয়েও বড় কিছু তৈরি করব।’

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ বলিউডের সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছিল। শাহরুখ খান ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। আর ক্যামিও চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন। জওয়ান ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল।

এদিকে, ২০২৩ সালের আগস্টে ফারহান আখতার একটি বিশেষ ভিডিও প্রকাশ করে জানিয়েছিলেন, ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, ক্যামেরার দিকে পিঠ দিয়ে বসে থাকা রণবীর সিগারেট জ্বালিয়ে নিজেকে ‘ডন’ হিসেবে পরিচয় দিয়ে ঘুরে ক্যামেরার দিকে তাকান।

এর আগে এই আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। তবে রণবীর সিংয়ের সরে যাওয়ার গুঞ্জনের পর ‘ডন ৩’র চূড়ান্ত কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জোর গুঞ্জন আছে, তৃতীয় কিস্তিতেও শাহরুখ খানকে দেখা যেতে পারে।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au