Uncategorized

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে সহিংসতা, মিনেসোটায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ

  • 6:04 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে সহিংসতা, মিনেসোটায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে মিনেসোটায় অভিবাসনবিরোধী বিক্ষোভ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ইরান ও গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক বক্তব্য বিনিময় চলছে।

মিনেসোটায় এক স্থানীয় বিক্ষোভকারী ও রক্ষণশীল মতাদর্শের প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব নিক সর্টরের মধ্যে হাতাহাতির ঘটনা ধরা পড়েছে ভিডিওতে। অভিযোগ রয়েছে, ওই নারী সর্টরের ক্যামেরা ছিনিয়ে নিয়ে নিজের গাড়িতে ওঠেন। এ সময় সর্টর গাড়ির দরজা ধরে রাখলে গাড়ি নিয়ে দ্রুত সরে যান তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি মিনেসোটার বিভিন্ন এলাকায় অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসের কর্মকর্তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাড়ছে। ৭ জানুয়ারি তিন সন্তানের মা রেনে নিকোল গুড নামের এক নারী ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক ভিডিওতে দেখা গেছে, সেন্ট পল এলাকার এক বাসিন্দা হাতে লম্বা রাইফেল নিয়ে নিজের এলাকা পাহারা দিচ্ছেন। তিনি বলেন, এটি তার এলাকা এবং তিনি নিজের মানুষদের রক্ষা করছেন।

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মিনেসোটায় সম্ভাব্য মোতায়েনের জন্য এক হাজার ৫০০ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা ও নিষেধাজ্ঞার কারণেই ইরানের জনগণ নানা কষ্টের মুখে পড়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন নেতৃত্বের আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ খামেনিকে অসুস্থ মানুষ বলে মন্তব্য করেন। তিনি বলেন, একটি দেশের নেতা হিসেবে খামেনির কর্মকাণ্ড দেশটির ধ্বংস এবং নজিরবিহীন মাত্রার সহিংসতার সঙ্গে জড়িত।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোভুক্ত আটটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকির জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপ কোনো ধরনের ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, তিনি গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলবে এবং চলতি সপ্তাহে দাভোসে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার আশা করছেন তিনি।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au