বাংলাদেশ

শাকসু নির্বাচন স্থগিত: বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-অবরোধ, ভিসি অবরুদ্ধ

  • 11:39 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার
সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের খবরে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বতন্ত্র এক প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেওয়ার পরপরই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনে ছাত্রশিবির-সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল, সাধারণের ঐক্যস্বর প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। তবে সোমবার হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিকেল সোয়া চারটার দিকে বিক্ষোভকারীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং শাকসু নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী ও রিটকারী মুমিনুর রশীদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ সময় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। তিনি বলেন, শুনানি না হওয়া পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই উল্লেখ করে বিএনপিপন্থী আটজন শিক্ষক শাকসু নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন জানান, আটজন কমিশনার পদত্যাগের পাশাপাশি বিএনপিপন্থী আরও ১০০ থেকে ১৫০ জন শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে বিরত থাকবেন।

পদত্যাগকারী আট কমিশনারের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজোয়ান আহমেদ, মো. মাহবুবুল আলম, মো. আশরাফ সিদ্দিকী, মুহাম্মদ মিজানুর রহমান এবং জি এম রবিউল ইসলাম।

অন্যদিকে একই দিন বেলা দেড়টার দিকে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক সাস্ট চ্যাপটার পৃথক সংবাদ সম্মেলন করে। সংগঠনের সদস্যসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েছেন। তিনি দাবি করেন, রিটের রায় নির্বাচনবিরোধী হলেও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে শাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন অবরুদ্ধ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা প্রশাসনিক ভবনেই অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

সকালে সোয়া ১০টার দিকে ক্যাম্পাসে প্রথম দফার বিক্ষোভ শুরু করেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে শাকসু নির্বাচনসহ তিনটি ইস্যুতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের অবস্থান কর্মসূচির বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানান। পরে বেলা ২টা ১০ মিনিটের দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au