বাংলাদেশ

এবার কক্সবাজারে সংখ্যালঘু তরুণকে হত্যার অভিযোগ

  • 3:51 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার

মেলবোর্ন, ২০ জানুয়ারি- বাংলাদেশে একের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের ‘টার্গেট কিলিং’ এর মধ্যে এবার কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রহিদ বড়ুয়া (১৯) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বাড়ির অদূরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রহিদ বড়ুয়া ওই এলাকার বাসিন্দা কালু বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের নিউমার্কেট এলাকার একটি দোকানে চাকরি করতেন।

নিহতের বাবা কালু বড়ুয়া সাংবাদিকদের জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে রহিদ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় দুটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই রহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির তেতুলিয়া গাছে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

তিনি অভিযোগ করে বলেন, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তিন মাস আগে স্থানীয় ছোটন নামের এক ব্যক্তির সঙ্গে রহিদের বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার পর মুচলেকা দিয়ে রহিদ চট্টগ্রামে চলে যায়। সম্প্রতি বাড়িতে ফেরার পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তার দাবি।

কালু বড়ুয়া আরও বলেন, “হত্যার আগে আমার ছেলেকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর একের পর এক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাশেষ ৪৫ দিনে কমপক্ষে ২০ জন্য হত্যা করা হয়েছে।

এই শাখার আরও খবর

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ের পরিচয় কী

মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে…

সরকার ৫২ দিনে সাড়ে ৪৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনের মধ্যেই ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে সংসদে দাবি করেছেন বিরোধী দলীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au