বাংলাদেশ

এনসিপি নেতা পরিচয়ে চাঁদা দাবি, আটক ৩

  • 6:05 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:২৮৫ বার
খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জানুয়ারি- খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ১৯ জানুয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাসা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, আটক তিনজন হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। বাকি দুইজন তার সহযোগী হিসেবে ওই ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেসার উদ্দিন সড়কের ওই বাসার মালিক শাহনাজ পারভিনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েক দিন আগে তিনি কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাসায় আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত তিন যুবক ওই বাসায় ঢুকে নিজেদের এনসিপির নেতা হিসেবে পরিচয় দেন। এ সময় তারা দাবি করেন, ওই বাড়িতে আওয়ামী লীগের একজন নেতা আত্মগোপন করে আছেন।

এই অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা শাহনাজ পারভিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শাহনাজ কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন নিজেকে এনসিপির জেলা পর্যায়ের সদস্য দাবি করেছেন এবং তারা একটি পরিবারকে ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের দাবি ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বলছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির এমন অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au