সর্বশেষ

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘোষণা করলেন জেলেনস্কি

  • 2:22 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার

মেলবোর্ন, ২০ জানুয়ারি- ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছোট ছোট মোবাইল দল, ইন্টারসেপ্টর ড্রোন এবং স্বল্প-পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে একটি নতুন কৌশল যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে এই ঘোষণা দেন জেলেনস্কি। খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় একটি নতুন পদ্ধতি গ্রহণ করতে যাচ্ছে, যা পুরো ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করবে। নতুন কৌশলের আওতায় মোবাইল ফায়ার গ্রুপ এবং ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহারে জোর দেওয়া হবে, যাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দ্রুত শনাক্ত ও প্রতিহত করা যায়। তাঁর ভাষায়, এই উদ্যোগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি মৌলিক রূপান্তর আনবে।

এই নতুন কর্মসূচির তদারকি ও বাস্তবায়নের দায়িত্ব দিতে বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে পাভলো ইয়েলিজারভকে নিয়োগ দেওয়ার কথাও ঘোষণা করেন প্রেসিডেন্ট।

ভাষণে নাগরিকদের প্রতি সতর্কবার্তা দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া একটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে। তিনি দেশের সব অঞ্চলকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

চলতি মাসের শুরুতে রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে রাজধানী কিয়েভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ও গরমের ব্যবস্থা ভেঙে পড়ে, শীতের মধ্যে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জেলেনস্কি বারবার আকাশ প্রতিরক্ষা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন এবং পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়ে আসছেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই কৌশল বাস্তবায়ন করা গেলে ইউক্রেন রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আরও দ্রুত ও নমনীয় প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au