অস্ট্রেলিয়া

হাঙরের আতঙ্কে অস্ট্রেলিয়ার সৈকত বন্ধ ঘোষণা

  • 5:04 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার

মেলবোর্ন ২০ জানুয়ারি- হাঙরের আতঙ্কে অস্ট্রেলিয়ার সিডনিসহ পূর্ব উপকূলজুড়ে কয়েক ডজনের বেশি সৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মাত্র দুই দিনের মধ্যে চারটি হাঙর হামলার ঘটনা এবং টানা ভারী বৃষ্টিতে পানির স্বচ্ছতা নষ্ট হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিডনি থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে পোর্ট ম্যাকোয়ারি এলাকার আশপাশের একাধিক সৈকত মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় সকালে সার্ফিং করতে গিয়ে এক ব্যক্তি হাঙরের কামড়ে আহত হন।

এর আগে সোমবার সন্ধ্যায় সিডনির জনপ্রিয় ম্যানলি সৈকতে ২০ বছর বয়সী এক সার্ফার হাঙরের আক্রমণে আহত হন। একই সময়ের মধ্যে আরেকটি ঘটনায় এক শিশু অল্পের জন্য রক্ষা পায় এবং ভিন্ন একটি সৈকতে এক কিশোর গুরুতর আহত হয়।

নিউ সাউথ ওয়েলস সার্ফ লাইফ সেভিং সংস্থার প্রধান নির্বাহী স্টিভেন পিয়ার্স সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে সাঁতার কাটতে চাইলে স্থানীয় সুইমিং পুলে যাওয়াই সবচেয়ে নিরাপদ। তাঁর ভাষায়, এই মুহূর্তে সৈকতগুলো নিরাপদ নয়। তিনি জানান, পানির বর্তমান অবস্থা বুল শার্কের জন্য বিশেষভাবে অনুকূল পরিবেশ তৈরি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে নদী ও সমুদ্রের মিঠা ও নোনা পানির মিশ্রণে উপকূলজুড়ে ব্র্যাকিশ পানি তৈরি হয়েছে। এই ধরনের পানিতে বুল শার্ক সাধারণত বেশি সক্রিয় থাকে।

হাঙর আচরণ বিশেষজ্ঞ ও গবেষক ক্রিস পেপিন-নেফ সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, সাধারণ পরিস্থিতিতে হাঙর মানুষকে আক্রমণ করে না। তবে ঘোলা পানিতে তাদের দৃষ্টিসীমা কমে যাওয়ায় কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগলে তারা প্রতিরক্ষামূলক বা কৌতূহলবশত কামড় দিতে পারে।

তিনি আরও বলেন, ভারী বৃষ্টির ফলে পয়ঃবর্জ্য ও ময়লা পানি সমুদ্রে মিশে যায়, যা ছোট মাছকে আকৃষ্ট করে। আর সেই মাছের উপস্থিতিতেই হাঙরের আনাগোনা বাড়ে।

পরিবেশ সংরক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতিবছর গড়ে প্রায় ২০টি হাঙর হামলার ঘটনা ঘটে, যার মধ্যে তিনটিরও কম প্রাণঘাতী হয়। তবে একই সময়ে দেশটির সৈকতগুলোতে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এর তুলনায় অনেক বেশি ঘটে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ভারত থেকে ২.৩ টন কাঁদানে গ্যাস আমদানি করল বাংলাদেশ সেনাবাহিনী

মেলবোর্ন, ৯ আগষ্ট: বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে বিপুল পরিমাণ কাঁদানে গ্যাসের শেল আমদানি করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে…

‘কোথাও আশ্রয় পাচ্ছিলাম না’, সেই রাতের কথা জানালেন রাহুল আনন্দ

মেলবোর্ন, ৯ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় গানের দল ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। বর্তমানে সপরিবারে ফ্রান্সে বসবাসরত…

বিনামূল্যে দেখা যাবে ‘রইদ’, ‘মাস্তুল’সহ ৬ সিনেমা

মেলবোর্ন, ৯ আগস্ট: চলচ্চিত্র প্রেমীদের জন্য তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘সবার জন্য সিনেমা, সবার জন্য শিল্প ও সংস্কৃতি’ স্লোগানে আয়োজিত…

ভারতে ২০ হাজার তরুণকে এআই প্রশিক্ষণ দেবে স্যামসাং

মেলবোর্ন, ৯ আগস্ট: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দক্ষতা বাড়াতে ২০২৬ সালের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ‘স্যামসাং…

‘হার্ট অ্যাটাকের পরও কেউ খোঁজ নেয়নি’, সালমানের বিরুদ্ধে মামলাকারী

মেলবোর্ন, ৯ আগস্ট: বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত তাঁর অভিযোগ নিয়ে নতুন করে মুখ খুলেছেন। তাঁর দাবি,…

হারিকেনের পূর্বাভাসে এবার হাঙরের সহায়তা নিচ্ছেন বিজ্ঞানীরা

মেলবোর্ন,৯ আগষ্ট: হাঙরকে সাধারণত সমুদ্রের অন্যতম ভয়ংকর শিকারি প্রাণী হিসেবেই দেখা হয়। তবে এবার সেই হাঙরই হয়ে উঠতে পারে হারিকেনের পূর্বাভাসের গুরুত্বপূর্ণ সহায়ক। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au