বিশ্ব

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

  • 5:14 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
গ্রিনল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের পিটুফিক মহাকাশ ঘাঁটি। ছবি: এএফপি

মেলবোর্ন ২০ জানুয়ারি- গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সেখানে সামরিক তৎপরতা জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, শিগগিরই তাদের সামরিক বিমান গ্রিনল্যান্ডের একটি মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে। একই সময়ে ডেনমার্কও গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে নোরাড জানায়, এসব সামরিক কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল এবং এর লক্ষ্য প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। সংস্থাটি জানায়, গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসকে কেন্দ্র করে পরিচালিত এই কার্যক্রম ডেনমার্কের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

নোরাডের বিবৃতিতে বলা হয়, গ্রিনল্যান্ডে আসা বিমানগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও কানাডার বিভিন্ন ঘাঁটি থেকে পরিচালিত অন্যান্য বিমানের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এতে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি ডেনমার্ক রাজ্যের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে। সংস্থাটি উল্লেখ করে, উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত দীর্ঘমেয়াদি সামরিক মহড়া ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে থাকে।

এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রবিন্দু। ট্রাম্প সাম্প্রতিক বক্তব্যে বলেন, গ্রিনল্যান্ড তিনি ‘এভাবে না হলে অন্যভাবে’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনবেন। এমনকি তাঁর পরিকল্পনার বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ডেনমার্ক গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করছে। ডেনিশ গণমাধ্যম ডিআর ও অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ডেনমার্কের রয়্যাল আর্মির প্রধান পিটার বয়েসেনের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক সেনা পশ্চিম গ্রিনল্যান্ডের কাংগারলুসুয়াকে পৌঁছান। সরকারি সম্প্রচারমাধ্যম টিভি ২ জানায়, ওই দিন ৫৮ জন ডেনিশ সেনা সেখানে অবতরণ করেন, যারা এর আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সঙ্গে যোগ দেন।

এই সেনারা ‘অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স’ নামের একটি চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন। ডেনমার্ক ইতিমধ্যে ন্যাটোর মাধ্যমে গ্রিনল্যান্ডে নজরদারি জোরদারের প্রস্তাবও দিয়েছে, যাতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করা যায়।

ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সেনা মোতায়েনের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করতে অস্বীকৃতি জানান। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, ‘নো কমেন্ট।’

এর আগে সপ্তাহান্তে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো এক বার্তায় ট্রাম্প বলেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর কেবল শান্তির কথাই ভাবতে বাধ্য বোধ করছেন না। এই মন্তব্যও ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au