নির্বাচিত খবর

লন্ডন-প্যারিস পেছনে, আবার শীর্ষে স্বর্গদ্বীপ বালি

  • 7:06 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জানুয়ারি- লন্ডন, প্যারিস, দুবাইকে পেছনে ফেলে বিশ্বের ভ্রমণপ্রেমীদের পছন্দের তালিকায় ফের এক নম্বরে উঠে এল ইন্দোনেশিয়ার স্বর্গদ্বীপ বালি। ট্রিপঅ্যাডভাইজারের Travelers’ Choice Awards: Best of the Best (ট্রাভেলারস চয়েজ অ্যাওয়ার্ড: বেস্ট অব দ্য বেস্ট) অনুযায়ী, ২০২৬ সালের বিশ্বের সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে ইন্দোনেশিয়ার এই জনপ্রিয় দ্বীপটি।

পর্যটকদের মতামতে সেরা বালি
ট্রিপঅ্যাডভাইজারের এই পুরস্কার সম্পূর্ণভাবে নির্ভর করে বাস্তব পর্যটকদের অভিজ্ঞতা ও রিভিউয়ের উপর। ২০২৫ সাল জুড়ে সংগৃহীত বিপুল সংখ্যক মতামত বিশ্লেষণ করেই তৈরি হয়েছে এই র‍্যাঙ্কিং। খাবার, সংস্কৃতি, একক ভ্রমণ কিংবা হানিমুন- সব বিভাগ মিলিয়েই নির্ধারিত হয় সেরার তালিকা।

‘সব চ্যালেঞ্জ সত্ত্বেও বালির অবস্থান অটল’
বিশ্বের সেরা ১০টি গন্তব্যের মধ্যে এক নম্বরে জায়গা করে নেয়াকে ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেছেন বালির গভর্নর ওয়ায়ান কোস্টার।

তিনি বলেন, “বর্জ্য সমস্যা, যানজট কিংবা পর্যটক কমে যাওয়ার মতো বিষয়ও বালির অবস্থানকে নড়বড়ে করতে পারেনি।”

ইন্দোনেশিয়ার পর্যটনমন্ত্রী উইদিয়ান্তি পুত্রি ওয়ারধানা-র মতে, এই স্বীকৃতি বিশ্ব পর্যটকদের আস্থারই প্রতিফলন। “ট্রিপঅ্যাডভাইজারের এই স্বীকৃতি প্রমাণ করে, বালি এখনো বিশ্ব পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ”, বলেন তিনি।

পেছনে ফেলল লন্ডন, প্যারিস, রোমকে
২০২৬ সালের তালিকায় বালি পেছনে ফেলেছে একাধিক বিখ্যাত শহরকে- যার মধ্যে রয়েছে লন্ডন (২০২৪ সালের বিজয়ী), দুবাই, হ্যানয়, প্যারিস ও রোম।

ট্রিপঅ্যাডভাইজারের ভাষায়, বালি যেন এক ‘জীবন্ত পোস্টকার্ড’- যেখানে সাদা বালির সৈকত, প্রবালপ্রাচীর থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষ পর্যন্ত সবই রয়েছে।

একাধিক বিভাগেও শীর্ষে
বিশ্বসেরার পাশাপাশি বালি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে-

বিশ্বের সেরা হানিমুন গন্তব্য-১ নম্বর
সেরা সাংস্কৃতিক গন্তব্য-টপ ১০
একক ভ্রমণের জন্য সেরা গন্তব্য-টপ ১০
বিশ্বের ট্রেন্ডি শহরের তালিকায়-টপ ২০

বালি কেন এত জনপ্রিয়?
প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি আর প্রশান্তির অনন্য মেলবন্ধনই বালির সবচেয়ে বড় শক্তি। সবুজ ধানখেত, শিল্পবাজার আর ঐতিহ্যবাহী নৃত্যনাট্যের জন্য জনপ্রিয় উবুদ পর্যটকদের অন্যতম প্রিয় স্থান।

সমুদ্রপ্রেমীদের কাছে সেমিনিয়াক ও নুসা দুয়া আদর্শ-শান্ত সৈকত, নরম বালি আর মনকাড়া সূর্যাস্ত। যা অ্যাডভেঞ্চারপ্রেমীরা ভোরবেলা ট্রেকিং করে মাউন্ট বাতুর-এর চূড়া থেকে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করেন।

এ ছাড়াও সমুদ্রের মাঝে পাথরের উপর দাঁড়িয়ে থাকা তানাহ লট মন্দির কিংবা পাহাড়ের কিনারায় অবস্থিত উলুওয়াতু মন্দির- যেখানে সন্ধ্যায় কেচাক নৃত্য পরিবেশিত হয়- বালির সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন।

সমুদ্রের নিচেও বিস্ময়
ডাইভিং ও স্নরকেলিংয়ের জন্য বিখ্যাত আমেদ ও নুসা পেনিদা অঞ্চলে স্বচ্ছ জল, প্রবালপ্রাচীর ও রঙিন সামুদ্রিক প্রাণী পর্যটকদের মুগ্ধ করে।

সব ধরনের পর্যটকের জন্য এক দ্বীপ বালি
প্রকৃতি, সংস্কৃতি, অ্যাডভেঞ্চার কিংবা নিঃশব্দ অবকাশ- বালির প্রতিটি কোণে রয়েছে ভিন্ন অভিজ্ঞতা। এই বৈচিত্র্যই বালিকে বারবার বিশ্বের সেরা ভ্রমণ গন্তব্যের শিরোপা এনে দিচ্ছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au