ওটিএন বাংলা মেলবোর্ন এই অনুষ্ঠানকে নিয়ে বিশেষ ফিচার এবং ভিডিও প্রচার করবে
11:01 pm - January 20, 2026
পঠিত হয়েছে:৯০১ বার
পুরবী কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ভাষা ও সংস্কৃতির মিলনমেলা। ছবি: সরবরাহকৃত
মেলবোর্ন, ২০ জানুয়ারি: ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় ভাষা আমাদের পরিচয় ইতিহাস ও আত্মার ঠিকানা সেই চেতনাকে ধারণ করেই মেলবোর্নভিত্তিক পুরবী কালচারাল ফাউন্ডেশন (PCF Inc.) আগামী ২০২৬ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের আয়োজন করেছে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বা থিম হচ্ছে, “মায়ের ভাষায় ভালবাসায়”।
ভিক্টোরিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে পুরবী কালচারাল ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক এই সংগঠনটি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংস্কৃতিক স্কুল, কমিউনিটি সংগঠন, সিটি কাউন্সিল এবং রাজ্য ও ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
ভাষা বৈচিত্র্যের মিলনমেলা
এ বছরও ক্লেটন হলে এ বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। ইউনেস্কো ঘোষিত এবং জাতিসংঘ অনুমোদিত এই দিবস বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের বার্তা বহন করে। ২০২৪ সালের বৈশ্বিক থিম “Multilingual education – a pillar of learning and intergenerational learning”—যা বহুভাষিক শিক্ষার গুরুত্ব ও আদিবাসী ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে—এই আয়োজনেও প্রতিফলিত হবে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে মেলবোর্নের দুই স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘সুরলোক’ ও ‘কবিতায়ন’। ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করা এবং বহুভাষিকতার সৌন্দর্য তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
কমিউনিটির বিশিষ্টজনদের পাশাপাশি অস্ট্রেলিয়ান ফেডারেল সংসদ সদস্য সিনেটর ড. মিশেল আনন্দ–রাজাহ অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন এবং ২০২৬ সালের স্বীকৃতি পর্বে অংশ নেবেন।
অনুষ্ঠানসূচির মূল আকর্ষণের মধ্যে থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সং পরিবেশনা, দেশাত্মবোধক ও লোকগীতি, কবিতা আবৃত্তি এবং নৃত্য। বিশেষ আকর্ষণ হিসেবে আরো থাকছে পুরবী কালচারাল ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। স্থানীয় শিল্পী ও লেখকদের অংশগ্রহণ, বাংলাদেশি স্ট্রিট ফুড স্টল এবং ঐতিহ্যবাহী পোশাক ও গয়নার স্টল অনুষ্ঠানটিকে আরো শতভাগ বাঙালিয়ানায় পরিণত করবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের ঠিকানা: 264 Clayton Rd Clayton VIC 3168.
পুরবী কালচারাল ফাউন্ডেশন বিশ্বাস করে বাংলা ভাষা ও সংস্কৃতির এই উদ্যাপন অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিসরে নতুন সেতুবন্ধ তৈরি করবে এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে। আয়োজকেরা সকল কমিউনিটি সদস্য গণমাধ্যম ও সংস্কৃতিপ্রেমীদের এই ঐতিহাসিক আয়োজনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…
মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…
জন্মাষ্টমী, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। পরম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে দিনটি পালিত হয়ে আসছে গভীর…
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের…