বাংলাদেশ

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৩ শতাংশই অকৃতকার্য

  • 12:58 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার

মেলবোর্ন, ২১ জানুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

এবার খ ইউনিটে পাসের হার মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ। এর অর্থ, পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর প্রায় ৯২ দশমিক ৭১ শতাংশ, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত ১৩ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

শাখাভিত্তিকভাবে মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৫৫৩।

শাখাভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল:

  • মানবিক শাখা: ৪ হাজার ১০৯ জন
  • বিজ্ঞান শাখা: ২ হাজার ৯৮১ জন
  • ব্যবসায় শিক্ষা শাখা: ৪৬৩ জন

 

পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাঁচজন শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

বিভিন্ন কোটায় আবেদনকারীরা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে পারবেন। এছাড়া, ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন, প্রযোজ্য ফি প্রদান সাপেক্ষে।

 

এই শাখার আরও খবর

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামালপুরের প্রবাসী যুবক শামীমের

মেলবোর্ন,০৬জুন-সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবক। নিহত শামীম হোসেন (৩২) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুস…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au