বিশ্ব

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

  • 1:29 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা। সোমবারের এই বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো।

এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স দেখা গেছে। হামলাটি ঘটে কাবুলের শাহর-এ-নও এলাকায় অবস্থিত একটি চীনা রেস্তোরাঁয়, যে এলাকা ফুলের দোকানের জন্য পরিচিত এবং সাধারণত কঠোর নিরাপত্তার আওতায় থাকে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক বিবৃতিতে বলেন, ‘চাইনিজ নুডল রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটেছে। এখানে মূলত চীনা মুসলমানদের খাবার পরিবেশন করা হতো।’ তিনি জানান, নিহতদের মধ্যে একজন চীনা মুসলমান, যার নাম আইয়ুব, এবং ছয়জন আফগান নাগরিক রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরের কাছে ঘটে। হামলার প্রকৃতি ও বিস্ফোরণের উৎস তদন্ত করে দেখা হচ্ছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, ইসলামিক স্টেট এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। আইএস দাবি করেছে, এটি চীনা নাগরিকদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী হামলা। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘নিপীড়িত উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনা সরকারের ক্রমবর্ধমান অপরাধের প্রতিক্রিয়ায় চীনা নাগরিকদের আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করা হয়েছে।’

ইতালীয় মানবিক সংস্থা ইমার্জেন্সি জানিয়েছে, বিস্ফোরণের পর রেস্তোরাঁর কাছাকাছি তাদের হাসপাতালে সাতজনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া আরও ১৩ জন আহতকে সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়েছে। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডেজান প্যানিক বলেন, আহতদের মধ্যে চারজন নারী এবং একটি শিশুও রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে শাহর-এ-নও এলাকার এক ফুলের দোকানদার জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর দোকানের বিপরীত পাশে বিস্ফোরণটি ঘটে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে ছেয়ে যায়।

২০২১ সালে তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে চীনা ব্যবসায়ী ও নাগরিকদের উপস্থিতি বেড়েছে। সাম্প্রতিক এই হামলা কাবুলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে।

সুত্রঃএএফপি

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬ পুণ্যার্থী

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থী নিহত হয়েছেন। সোমবার ভোরে রামপুরহাট শহরের কাছে তারাপীঠ…

এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ?

দেশের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য থাকা প্রায় ২৫ লাখ আসনের মধ্যে এবার প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন ফাঁকা থাকার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৬ সালের…

ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তুসহ যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ১৭ আগষ্ট- রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তুসহ মো. জুয়েল ভুঞা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম…

নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাড়ি ফেরার পথে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার…

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

মেলবোর্ন, ১৭ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়ার কথা…

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au