বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ঢাকা-১২ আসনে, পিরোজপুর-১ এ সবচেয়ে কম

  • 2:26 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
ইসি

মেলবোর্ন, ২১ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের পর। নির্বাচন কমিশনের একীভূত তথ্য অনুযায়ী, ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। বিপরীতে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বী আছেন পিরোজপুর-১ আসনে, যেখানে মাত্র দুজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

এবার নির্বাচন আইনে পরিবর্তন এনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করেছে নির্বাচন কমিশন। নতুন বিধান অনুযায়ী, কোনো আসনে একক প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের মুখোমুখি হতে হবে। ফলে ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার পথ আর খোলা নেই। পিরোজপুর-১ আসনে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেখানে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং বাছাইয়ে দুজনই বৈধ বিবেচিত হন। একজনের বিরুদ্ধে আপিল হলেও নির্বাচন কমিশন তা নামঞ্জুর করায় শেষ পর্যন্ত দুজনই প্রতিদ্বন্দ্বিতায় টিকে যান।

আগামী ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে ২৯৮টি আসনে মোট ১৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসন, যেখানে প্রার্থী সংখ্যা ১৩ জন। খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ এবং গাজীপুর-২ আসনে রয়েছেন ১২ জন করে প্রার্থী। ১১ জন করে প্রার্থী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ এবং খাগড়াছড়ি আসনে।

এ ছাড়া ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে ১০ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। কমিশন জানিয়েছে, প্রচারপর্বে আচরণবিধি প্রতিপালনে তারা কঠোর থাকবে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় রাখা হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au