বাংলাদেশ

রবিবারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের প্রতি ইসির আহ্বান

  • 12:49 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া প্রবাসী বাংলাদেশিদের আগামী রবিবারের মধ্যে ভোট সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পোস্ট অফিসে জমা দেওয়ার মাধ্যমে ভোট নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের দেওয়া পোস্টাল ব্যালট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছায়, সে লক্ষ্যেই রবিবারের মধ্যে ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। নির্ধারিত সময়ের পর ব্যালট পাঠানো হলে তা সময়মতো পৌঁছানো নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সাধারণ ব্যালটের পাশাপাশি পোস্টাল ব্যালটও গণনা করবেন রিটার্নিং অফিসাররা।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সময়মতো ব্যালট পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিয়ে তা পোস্ট অফিসে জমা দেওয়ার ওপর জোর দিয়েছে কমিশন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au