সর্বশেষ

প্রযুক্তিগত সমস্যা, ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে

  • 12:59 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
সূত্র : রয়টার্স

মেলবোর্ন, ২২ জানুয়ারি- বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পরই যাত্রা বাতিল করে ফিরে আসে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পর বিমানটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করে।

হোয়াইট হাউস জানিয়েছে, বিমানে একটি ছোটখাটো বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী কর্মকর্তা ও সাংবাদিকরাও ওই বিমানে ছিলেন।

পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প বিকল্প হিসেবে একটি ছোট বোয়িং ৭৫৭ বিমানে করে আবার দাভোসের উদ্দেশে রওনা হন। নতুন বিমানটি বুধবার মধ্যরাতের কিছু পর উড্ডয়ন করে, যা নির্ধারিত সময়ের তুলনায় দুই ঘণ্টারও বেশি বিলম্বিত ছিল। সাধারণত এই ধরনের বিমান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইট বা অপেক্ষাকৃত ছোট বিমানবন্দরে ব্যবহৃত হয়ে থাকে।

নীল-সাদা রঙের পরিচিত নকশার এয়ার ফোর্স ওয়ান শুধু একটি বিমান নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির প্রতীক হিসেবেও পরিচিত। বর্তমানে প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত দুটি এয়ার ফোর্স ওয়ান বিমান প্রায় চার দশক ধরে পরিচালিত হচ্ছে। এগুলোর বিকল্প হিসেবে নতুন বিমান নির্মাণের দায়িত্বে রয়েছে বোয়িং, তবে প্রকল্পটি একাধিকবার বিলম্বের মুখে পড়েছে।

এয়ার ফোর্স ওয়ান বিমানে বিকিরণ প্রতিরোধী ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র মোকাবিলার প্রযুক্তি এবং উন্নত যোগাযোগব্যবস্থা রয়েছে, যা প্রেসিডেন্টকে বিশ্বের যেকোনো স্থান থেকে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়। এদিকে গত বছর কাতারের শাসক পরিবার একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমান উপহার দেয়, যা ভবিষ্যতে এয়ার ফোর্স ওয়ান বহরে যুক্ত করার লক্ষ্যে বর্তমানে নিরাপত্তা মান অনুযায়ী সংস্কার করা হচ্ছে।

এর আগে বিভিন্ন সময় মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বহনকারী সামরিক বিমানে যান্ত্রিক সমস্যার নজির রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে জার্মানিগামী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিমান মাঝপথে ওয়াশিংটনে ফিরে আসে। একইভাবে গত অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বহনকারী একটি সামরিক বিমান যুক্তরাজ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয়, বিমানের সামনের কাচে ফাটল দেখা দেওয়ায়।

সূত্র : আলজাজিরা।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au