বাংলাদেশ

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

  • 4:57 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে কমনওয়েলথ। বুধবার ২১ জানুয়ারি লন্ডনে সংস্থাটির মহাসচিব শার্লি বোচওয়ে আনুষ্ঠানিকভাবে এই পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন। দলটির নেতৃত্বে থাকবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডডো।

ঘোষণায় কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের মাধ্যমে সংস্থাটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি প্রক্রিয়ার গুরুত্ব আবারও তুলে ধরছে। তার ভাষায়, কমনওয়েলথের এই উপস্থিতি শুধু একটি পর্যবেক্ষণ কার্যক্রম নয়, বরং গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো এবং তাদের সম্মিলিত ইচ্ছা অবাধে প্রকাশের সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার।

শার্লি বোচওয়ে আরও বলেন, বছরের শুরুতেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে এই দায়িত্ব পালনের জন্য যারা নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করেছেন, কমনওয়েলথ তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি মনে করেন, এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম নির্বাচনি প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

কমনওয়েলথ জানিয়েছে, নির্বাচনি সহায়তা বিভাগের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ এর নেতৃত্বে একটি সহায়ক দল মাঠপর্যায়ে পর্যবেক্ষক গ্রুপকে সহায়তা করবে। পর্যবেক্ষক দলের মূল দায়িত্ব হবে পুরো নির্বাচনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং নির্বাচন ও গণভোট কতটা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন উপস্থাপন করা।

নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর পর্যবেক্ষক দলটি কমনওয়েলথ মহাসচিবের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদনে পর্যবেক্ষণের ফলাফল ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তী সময়ে প্রতিবেদনটি বাংলাদেশ সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ সব কমনওয়েলথভুক্ত সরকারের সঙ্গে ভাগ করে নেওয়া হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

১৪ সদস্যের এই পর্যবেক্ষক দলে বিভিন্ন দেশ ও অঞ্চলের অভিজ্ঞ রাজনীতিক, নির্বাচন বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী এবং গবেষকেরা রয়েছেন। দলে আছেন ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট লেব্রেচটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নিল ফিলিপ ফোর্ড, প্যাসিফিক ইয়ুথ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর ড. রাস আদিবা মোহাম্মদ রাদজি, মালদ্বীপের সাবেক উপমন্ত্রী জেফরে সালিম ওয়াহিদ এবং মরিশাসের নির্বাচন কমিশনার মোহাম্মদ ইরফান আবদুল রহমান।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস, সিঙ্গাপুরের মানবাধিকার আইনজীবী সাঙ্গিথা যোগেন্দ্রন, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ম্যান্ডলা এমচুনু, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দিনেশা সামারারত্নে, উগান্ডার অধ্যাপক উইনিফ্রেড মেরি তারিনেবা কিরিয়াবউইরে, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি আজায়ি এবং জাম্বিয়ার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিনদানো।

কমনওয়েলথের এই পর্যবেক্ষক দল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ ও নজরদারির বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au