‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…
মেলবোনর্ন, ২২ জানুয়ারি- কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে নিখোঁজের ৫ দিন পর জয় চক্রবর্তীর (৩৩) মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার হোসেন্দি ইউনিয়নের ডুবার চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয় চক্রবর্তী কুমিল্লার ঠাকুরপাড়া স্বদেশ চক্রবর্তীর ছেলে। গত ১৬ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ১১টার দিকে মেঘনা নদীর ডুবার চর এলাকায় লাশটি ভাসছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, ‘মরদেহউদ্ধারের তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। সেখানে নাম দেওয়া জয় চক্রবর্তী।’
“ধারণা করা হচ্ছে, লাশটি পাঁচ দিন আগের। লাশে পচন ধরেছে। আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছি।”
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী পুলিশকে জানিয়েছেন, গত ১৬ জানুয়ারি সকাল ৮টার দিকে বাড়িতে মুঠোফোন রেখে বের হয়ে যান জয়। সেদিন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গত ১৭ জানুয়ারি কুমিল্লা কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au