সর্বশেষ

শাহরুখকে ‘কাকু’ বলায় বিতর্কে মুখ খুললেন তুর্কি অভিনেত্রী

  • 4:59 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন, ২২ জানুয়ারি- সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বসেছিল আন্তর্জাতিক সব তারার মেলা। সেখানে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরচেল। তবে এই অনুষ্ঠানের একটি ভিডিওর বিতর্কিত স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে। কারণ তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের অ্যাকাউন্টের নামে ভাইরাল সেই স্ক্রিনশটে শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করতে দেখা যায় তাকে।

এবার এই বিতর্কে পানি ঢেলে দিলেন হান্দে এরচেল নিজেই। শাহরুখ খানকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের অভিযোগের জবাবে অভিনেত্রী বলেন, সেই স্ক্রিনশটটি ভুয়া এবং শাহরুখকে উদ্দেশ্য করে এমন কোনো কথা তিনি বলেননি।

উল্লেখ্য, এর আগে অনুষ্ঠানের দিন শাহরুখ খান ও মিশরের আমিনা খলিল একসঙ্গে মঞ্চে হাজির ছিলেন। সেসময়ে তাদের ভিডিও করতে দেখা যায় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলকে। সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কিং খানের ভক্তদের অনেকেই বলতে থাকেন, এই তুর্কি সুন্দরীও হয়তো শাহরুখের ভক্ত।  এরপরই কাহিনি মোড় নেয় অন্যদিকে।

হান্দে এরচেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুকরণে ভুয়া একটি স্ক্রিনশট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে লেখা ছিল—‘এই কাকুটা কে? আমি তো আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি ওর (শাহরুখের) ভক্ত নই।’ সেই স্ক্রিনশটে শাহরুখ ও আমিনার ছবিও দেখা যায়। আর একে কেন্দ্র করেই অনলাইনে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

এমন জটিল পরিস্থিতির মাঝে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করলেন হান্দে। অভিনেত্রীর সামাজিক মাধ্যমে ভাইরাল সেই স্ক্রিনশট শেয়ার করে হান্দে লেখেন, ‘এটি ভুয়া।’এছাড়া ভুয়া স্ক্রিনশটটি ভাইরাল হওয়ার পর থেকেই তুর্কি অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলেও এ ধরনের কোনো স্টোরি দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে, ভাইরাল ওই স্ক্রিনশটটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। এদিকে, এর আগে একাধিক সাক্ষাৎকারেও হান্দে এরচেল বলিউডের প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছিলেন। তাই কিং খানের ভক্তদের মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই শাহরুখ খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভুয়া তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au