অস্ট্রেলিয়া

নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত

আতঙ্কে লেক কারজেলিগোর বাসিন্দারা

  • 8:46 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:৩৫৩ বার
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সেন্ট্রাল ওয়েস্ট অঞ্চলের ছোট শহর লেক কারজেলিগো-তে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারী পলাতক থাকায় সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে। পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে শহরের ওয়াকার স্ট্রিটে, ইয়েলকিন স্ট্রিটের কাছে গুলির খবর পেয়ে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় দুই নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন।

এনএসডব্লিউ পুলিশের সহকারী কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড সাংবাদিকদের জানান, প্রথমে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে একটি গাড়িতে গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থলে পৌঁছে তারা গাড়ির ভেতরে একজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় পান। এর কিছুক্ষণ পর কাছাকাছি এলাকায় আবারও গুলির খবর আসে।

তিনি বলেন, দ্বিতীয় স্থানে গিয়ে পুলিশ আরও একজন পুরুষ ও একজন নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। পরে জানা যায়, তাদের মধ্যে একজন মারা যান। ফলে মোট তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া আরেকজন পুরুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, হামলাকারী একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজ জানিয়েছে, ওই গাড়িটি স্থানীয় কাউন্সিলের মালিকানাধীন হতে পারে।

সহকারী কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড বলেন, সাম্প্রতিক সময়ে বন্ডাই বিচে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষাপটে পুলিশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেন, এটি একটি ছোট শহরের জন্য ভয়াবহ ট্র্যাজেডি, যার প্রভাব পুরো কমিউনিটির ওপর পড়বে।

ঘটনার পর পুরো শহরজুড়ে একটি বার্তা পাঠিয়েছে পুলিশ। ওই বার্তায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে অথবা এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পুলিশের এক মুখপাত্র জানান, এই মুহূর্তে মানুষের ঘরের ভেতরেই থাকা উচিত। ঘটনার তদন্তে সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

এদিকে ঘটনাস্থল ঘিরে অপরাধস্থল ঘোষণা করে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান চলছে।

লেক কারজেলিগোর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ও বারউন এলাকার প্রতিনিধি রয় বাটলার। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক খবর। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, তাই বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au