বাংলাদেশ

এবারে ভোট গণনায় বেশি সময় লাগতে পারে: ইসি সচিব

  • 5:38 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটারদের দুটি আলাদা ব্যালটে ভোট দিতে হবে। একই সঙ্গে সারা দেশে প্রার্থীর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি হওয়ায় ভোটগ্রহণ ও ভোট গণনা উভয় ক্ষেত্রেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিশেষ করে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সচিব জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালট এবং বেশি প্রার্থী থাকার কারণে ভোট গণনায় সময় লাগাটা প্রায় অনিবার্য।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে উদাহরণ দিয়ে তিনি বলেন, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা এলাকায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। একটি ভোটকেন্দ্রে সাধারণত তিন হাজারের মতো ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি। ফলে এসব ব্যালট গণনা করে ফল প্রকাশে দেরি হতে পারে।

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক আগ্রহের কথাও তুলে ধরেন ইসি সচিব। তিনি জানান, নির্বাচন কমিশন ৮৩টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিল। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন। এই সংখ্যা বাড়তে বাড়তে ২৭৫ থেকে ৩০০ জনে পৌঁছাতে পারে। এ ছাড়া কমনওয়েলথ থেকে ১০ জন এবং তুরস্ক থেকে ৯ জন প্রতিনিধি আসার কথা রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫শ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।

নির্বাচনে কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও আই ব্যাংকিং ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, এসব সেবা পুরোপুরি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে প্রয়োজনে লেনদেনের ওপর নির্দিষ্ট সীমা আরোপ করা হতে পারে।

ইসি সচিবের দেওয়া তথ্যমতে, গত রাত পর্যন্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বাধিক ২৮৮ জন প্রার্থী দিয়েছে। আসনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে, আর সবচেয়ে কম দুইজন প্রার্থী আছেন পিরোজপুর-১ আসনে।

ভোটারদের সতর্ক করে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র কারও কাছে হস্তান্তর করা যাবে না। মিরপুরে এনআইডি কার্ড নেওয়ার মতো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ভোটারদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে টিআইবির উদ্বেগের প্রসঙ্গ টেনে ইসি সচিব বলেন, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সময়সাপেক্ষ। তবে কেউ যদি তথ্য গোপন করে প্রার্থী হন এবং পরে তা প্রমাণিত হয়, তাহলে আরপিওর নতুন ধারার আওতায় নির্বাচন কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেপ্লয়মেন্ট পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে ইসি সচিব উল্লেখ করেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au