সর্বশেষ

আরেক ইতিহাস গড়লেন টেইলর সুইফট

  • 4:57 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- টেইলর সুইফটের ক্যারিয়ারে এবার নতুন এক সফলতার পালক যুক্ত হল। মাত্র ৩৬ বছর বয়সেই ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে ‘সংরাইটার্স হল অব ফেম’-এ স্থান পেতে যাচ্ছেন সুইফট। সংগঠনটি জানিয়েছে, আগামী ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

এর আগে ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সোলের কিংবদন্তি স্টিভ ওয়ান্ডার।

সংরাইটার্স হল অব ফেমের এবারের তালিকায় সুইফট সহ আরও যোগ দেবেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স।

উল্লেখ্য, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। এতে জায়গা পেতে হলে গীতিকারের প্রথম গান প্রকাশের অন্তত ২০ বছরের অভিজ্ঞতা ও বিখ্যাত গানের তালিকা থাকা বাধ্যতামূলক।  আর সুইফট তো এই কাজে সব থেকে বেশি পারদর্শী।

এই পপ তারকা ইতোমধ্যেই ক্যারিয়ারে গ্র্যামি জিতেছেন ১৪টি। এর মধ্যে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর শিরোপা তার হাতে উঠেছে মোট চারবার। পাশাপাশি এ গায়িকার ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি ২০২৪ সালে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ডের শীর্ষে রয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au