বিশ্ব

উগান্ডায় বিতর্কিত নির্বাচনের পর ২০০০ বিরোধী সমর্থক গ্রেপ্তার, হত্যা ৩০

  • 1:55 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- উগান্ডায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশজুড়ে বিরোধী দল দমনে কঠোর অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে অন্তত দুই হাজার বিরোধী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩০ জন নিহত হয়েছেন। আরও অনেককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে এ তথ্য জানান সামরিক বাহিনীর প্রধান মুুহোজি কাইনেরুগাবা। তিনি প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির ছেলে। কাইনেরুগাবা বলেন, ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম বা এনইউপি দলের সমর্থকদের তারা ‘দুষ্কৃতকারী’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করছেন। এক পোস্টে তিনি লেখেন, এ পর্যন্ত ৩০ জন এনইউপি ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে, তবে এসব মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। আরেক পোস্টে তিনি বলেন, বিরোধী দলের অনেক নেতা আত্মগোপনে রয়েছেন এবং সবাইকে ধরতে অভিযান চলবে।

১৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী ইয়োয়েরি মুসেভেনিকে সপ্তম মেয়াদে বিজয়ী ঘোষণা করা হয়। প্রায় চার দশক ধরে ক্ষমতায় থাকা মুসেভেনিকে বড় ব্যবধানে পরাজিত করার দাবি করা হয় বিরোধী নেতা ববি ওয়াইনকে। ভোটের দিন দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়, যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনা হয়েছে।

বিরোধী দল এনইউপির নেতা ববি ওয়াইন, যিনি সাবেক সংগীতশিল্পী এবং যার আইনগত নাম রবার্ট কিয়াগুলানিই, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি ব্যালট বাক্স ভরারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং নিজের নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে আত্মগোপনে চলে যান।

সরকার নির্বাচনের সময় ও পরবর্তী সহিংসতার জন্য ওয়াইনের সমর্থকদের দায়ী করলেও বিরোধী পক্ষ বলছে, নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে তাদের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। ওয়াইনের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে তার শত শত সমর্থককে বেআইনিভাবে আটক করা হয়েছে এবং রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার ভাষ্য, এর উদ্দেশ্য ভীতি সৃষ্টি করে বিরোধী আন্দোলন দমন করা।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিরোধী নেতা ও সমর্থকদের গ্রেপ্তার এবং সহিংস ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে তার মুখপাত্র স্টেফান দ্যুজারিক জানান, মহাসচিব সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন এবং আইনের শাসন ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা পালনের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

উগান্ডায় চলমান এই পরিস্থিতি দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, যা ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন কাম্পালার দিকে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au