সর্বশেষ

হেলিকপ্টারে কক্সবাজার, মঞ্চ মাতিয়ে শ্রীলঙ্কায় শাকিব খান

  • 5:44 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- মাত্র ২৪ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় এসে ব্যস্ত সময় কাটিয়ে আবারও শ্রীলঙ্কায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। নির্মাণাধীন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলাকালেই বৃহস্পতিবার তিনি শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন।

দেশে পা রেখেই সময় নষ্ট করেননি শাকিব খান। ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে যান পর্যটন নগরী কক্সবাজারে। সেখানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আয়োজিত রিটেইলার মিটে অংশ নিয়ে স্টেজ পারফরম্যান্স করেন তিনি। প্রতিষ্ঠানটির সঙ্গে পূর্ব থেকেই চুক্তিবদ্ধ থাকায় শুটিংয়ের ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে অংশ নিতে দেশে আসেন নায়ক।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কক্সবাজার থেকে তোলা একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, “ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা…”—যা থেকে স্পষ্ট, অল্প সময়ের বিরতিতে কিছু সুন্দর মুহূর্ত নিয়ে তিনি আবার ফিরছেন নিজের চিরচেনা কর্মব্যস্ততায়।

জানা গেছে, শাকিব খানের এই স্টেজ পারফরম্যান্সের কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।

কক্সবাজারে রিটেইলার মিট শেষে ফের শ্রীলঙ্কায় উড়াল দেন শাকিব খান। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায়, সেখান থেকেই সরাসরি হেলিকপ্টারে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তিনি।

এই শাখার আরও খবর

ভোট গণনায় বিলম্ব, বিক্ষোভের মুখে পেরুর নির্বাচন প্রধানের পদত্যাগ

মেলবোর্ন, ২২ এপ্রিল- পেরুর নির্বাচনী সংস্থার প্রধান দীর্ঘ সময় ধরে ভোট গণনায় বিলম্ব এবং চলমান বিশৃঙ্খলার মধ্যে জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। দেশটিতে সাম্প্রতিক সাধারণ…

জামিন পেয়েও কেন এখনও মুক্তি পাননি সেই মহিলা লীগ নেত্রী

মেলবোর্ন, ২২ এপ্রিল- রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেলেও আইনি কাগজপত্রের জটিলতায় এখনো কারামুক্ত…

শেষ মুহূর্তে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে তাঁর ইসলামাবাদ সফরের পরিকল্পনা…

ঐকমত্য কমিশনের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সারা হোসেন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা ও গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তাঁর দাবি, এই কমিশন…

মার্চে রাজস্ব আদায়ে বড় ধস, নয় মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

মেলবোর্ন, ২২ এপ্রিল- চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই…

পশ্চিমবঙ্গের ভোটের আকাশে একদিনে ৬১ হেলিকপ্টার!

মেলবোর্ন, ২২ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের আকাশপথে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। রাজনৈতিক প্রচারণায় নেতাদের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে প্রতিদিনই বিপুল সংখ্যক হেলিকপ্টার উড়ছে, যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au