সর্বশেষ

নেটফ্লিক্সের এক নম্বরে ইমরান হাশমির ‘তস্করি’

  • 6:12 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- নেটফ্লিক্সের ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ইমরান হাশমি অভিনীত ওয়েব সিরিজ ‘তস্করি: দ্য স্মাগলার্স’।  জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির বৈশ্বিক তালিকায় এটি এখন এক নম্বর নন-ইংলিশ শো। এর আগে ‘সেক্রেড গেমস’ বা ‘হিরামান্ডি’-এর মতো সফল ভারতীয় সিরিজও এই অবস্থান দখল করতে পারেনি। ফলে প্রথম ভারতীয় সিরিজ হিসেবে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের শীর্ষে পৌঁছাল তস্করি।

নেটফ্লিক্সের ডেটা প্ল্যাটফর্ম টুডুমের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১২ থেকে ১৮ জানুয়ারি সময়কালে নীরজ পান্ডে নির্মিত এই সিরিজটি নন-ইংলিশ শো-এর ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করে। এই এক সপ্তাহে ‘তস্করি’ মোট ৫.৪ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোরিয়ান রোমান্টিক কমেডি ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’, যার ভিউ সংখ্যা ৪ মিলিয়ন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, তস্করি মুক্তির পর প্রথম সাত দিন ধরেই সমানভাবে দর্শক টানতে সক্ষম হয়েছে।

তস্করি: দ্য স্মাগলার্স ছাড়িয়ে গেছে জুজুৎসু কাইসেন সিজন ৩ (২.৮ মিলিয়ন ভিউ), আলফা মেলস (২.৬ মিলিয়ন ভিউ) এবং দ্য কুইন অব ফ্লো (২.৫ মিলিয়ন ভিউ)-এর মতো জনপ্রিয় আন্তর্জাতিক সিরিজকেও। তবে শীর্ষ ১০ তালিকায় আর কোনো ভারতীয় সিরিজ জায়গা পায়নি।

বিশ্বব্যাপী পাওয়া এই সাফল্য প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, ‘তস্করি এমন একটি গল্প, যা আমরা সততা ও আমাদের বিমানবন্দরে নিরলসভাবে কাজ করা অফিসারদের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে তৈরি করেছি। নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ টপ ১০ তালিকায় প্রথম স্থান পাওয়া সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা সফল হয়েছি। আর দর্শকের থেকে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি তা আমাদের জন্য সত্যিই মূল্যবান।’

নির্মাতা নীরজ পান্ডে বলেন, ‘নেটফ্লিক্সের গ্লোবাল টপ ১০ নন-ইংলিশ টিভি তালিকায় এক নম্বরে পৌঁছানো তস্করির জন্য শুধু একটি বড় অর্জন নয়, এটি ভারতীয় গল্প বলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এক মাইলফলক। আমাদের বাস্তবতা থেকে উঠে আসা গল্প সঠিক উদ্দেশ্য ও স্পষ্টতার সঙ্গে তুলে ধরার কারণেই এটা বিশ্বব্যাপী দর্শকদের মনোযোগ কাড়তে পেরেছে।’

মুম্বাইয়ের কাস্টমস অফিসারদের জীবন ও একটি আন্তর্জাতিক চোরাচালান চক্র ধ্বংসের অভিযানকে কেন্দ্র করেই এগিয়েছে এই সিরিজের কাহিনি। এতে আরও অভিনয় করেছেন জোয়া আফরোজ, অমৃতা খানভিলকার, শরদ কেলকার, নন্দিশ সিং সান্ধু ও অনুরাগ সিনহা।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

ট্রাম্পের অস্ট্রেলিয়া-বিরোধী মন্তব্য ‘অন্যায্য ও ক্ষতিকর’: ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  অস্ট্রেলিয়াকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনাকে ‘অন্যায্য’ ও ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি। তিনি সতর্ক করে বলেন,…

বেলা একটা পর্যন্ত ভোটের হার ৬১ শতাংশ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১১ শতাংশ। নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, বুধবার (ভোটের দিন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au