সর্বশেষ

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে বিপর্যস্ত আফগানিস্তান

তিন দিনে প্রাণ গেল ৬১ জনের

  • 2:18 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:২৮২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি- ভয়াবহ তুষারপাত ও টানা ভারি বৃষ্টিতে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন দিনে দেশটিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ)।

শনিবার এএনডিএমএর পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে এসব প্রাণহানি ঘটে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১১০ জন। দুর্যোগে ৪৫৮টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৬০টি পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এএনডিএমএ জানায়, প্রবল তুষারপাত ও বৃষ্টির কারণে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার ও সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে।

এএনডিএমএর এক মুখপাত্র ভিডিও বার্তায় জনগণকে সতর্ক করে বলেন, অপ্রয়োজনে তুষারে ঢাকা সড়কে চলাচল না করতে। তিনি জানান, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থাকায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পারওয়ান প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক সালাং পাস তুষারপাতের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কটি উত্তর ও দক্ষিণ আফগানিস্তানের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম।

এদিকে বামিয়ান প্রদেশের মধ্যাঞ্চলে একটি দুর্গম পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মাঝে খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। তবে অনেক প্রত্যন্ত এলাকায় এখনো পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শীতকালীন দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে এএনডিএমএ।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au