সর্বশেষ

মিয়ানমারে জাতীয় নির্বাচনে শেষ ধাপের ভোট গ্রহণ চলছে

  • 4:07 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার

মেলবোর্ন ২৫ জানুয়ারি- দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে মিয়ানমারে রোববার সকালে সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে তিন ধাপে অনুষ্ঠিত এই বিতর্কিত নির্বাচনের প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে।

রয়টার্স জানায়, এ পর্বে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন এবং গুরুত্বপূর্ণ নগরী মান্দালয়সহ মোট ৬০টি শহরে ভোট গ্রহণ করা হচ্ছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান সহিংসতা ও সংঘাতের মধ্যেই এই ভোট অনুষ্ঠিত হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

এর আগে নির্বাচনের প্রথম দুই পর্বের ভোট গ্রহণ করা হয় গত ২৮ ডিসেম্বর ও ১১ জানুয়ারি। ওই দুই ধাপে ভোটার উপস্থিতি ছিল আনুমানিক ৫৫ শতাংশ। অথচ ২০১৫ ও ২০২০ সালের সাধারণ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ। ফলে এবারের নির্বাচনে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিশ্লেষকদের ধারণা, এই নির্বাচনে সামরিক বাহিনী-সমর্থিত দলই জয়ী হবে এবং জান্তা প্রধান ভবিষ্যতে একটি আনুষ্ঠানিক রাজনৈতিক ভূমিকা গ্রহণ করতে পারেন। ২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশজুড়ে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যেই নির্বাচন আয়োজন করায় এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সহিংসতা, নিরাপত্তা ঝুঁকি এবং বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতির কারণে এই নির্বাচন মিয়ানমারের রাজনৈতিক সংকট নিরসনে কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে দেশি-বিদেশি মহলে সংশয় রয়ে গেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au