আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?
বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…
মেলবোর্ন ২৫ জানুয়ারি- পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড।
সাউদার্ন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘জয়েন্ট টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার’-এর আওতায় পরিচালিত অভিযানে নৌযানটি লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছিল।
হামলার পরপরই মার্কিন কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করে। নিহতদের পরিচয় ও নৌযানটির উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার ঠেকাতে ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। তাদের দাবি অনুযায়ী, চলমান মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত অন্তত ১১৭ জন নিহত হয়েছে।
তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই অভিযান কেবল মাদক পাচার দমনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের মতে, লাতিন আমেরিকার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে ভেনেজুয়েলার সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবেও এসব সামরিক তৎপরতা দেখা যেতে পারে।
মাদকবিরোধী লড়াইয়ের নামে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।
সুত্রঃ সিএনএন
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au