চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা
মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…
মেলবোর্ন, ২৬ জানুয়ারি- বাংলাদেশের সরে দাঁড়ানোর পর আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে প্রস্তুত বলে জানিয়েছে স্কটল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা দ্রুত ভারতের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
শনিবার এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লাড বলেন, বাংলাদেশের প্রত্যাহারের পর স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়ায় তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছিল স্কটল্যান্ড পুরুষ দল বিশ্বকাপে খেলতে আগ্রহী কি না। সেই প্রস্তাব তারা গ্রহণ করেছে।
লিন্ডব্লাড বলেন, এই সুযোগ স্কটল্যান্ডের ক্রিকেটারদের জন্য দারুণ রোমাঞ্চকর। বিশ্ব মঞ্চে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাওয়া তাদের জন্য বড় অর্জন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, বাংলাদেশ সরে দাঁড়ানোর মতো একটি কঠিন ও ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়েই এই সুযোগ এসেছে।
তিনি আরও জানান, স্কটল্যান্ড দল গত কয়েক সপ্তাহ ধরেই আসন্ন সফর ও আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। এখন তারা দ্রুত ভারতে গিয়ে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে, যাতে বিশ্বকাপে পুরোপুরি প্রস্তুত অবস্থায় খেলতে পারে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নিচ্ছে। তবে এখনও টুর্নামেন্টের জন্য নিজেদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেনি স্কটল্যান্ড। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, দল নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে। আইসিসি নিশ্চিত করেছে, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।
এদিকে ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান উইলফ ওয়ালশ জানান, শনিবার তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহর কাছ থেকে সরাসরি ফোন পেয়েছেন। সেই ফোনেই স্কটল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।
ওয়ালশ বলেন, আইসিসির পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে তিনি স্কটল্যান্ড দলের পক্ষ থেকে তা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। তিনি জানান, দল পুরোপুরি প্রস্তুত এবং বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছে।
আইসিসিকে ধন্যবাদ জানিয়ে ওয়ালশ বলেন, ভারতের মাটিতে বিশ্বের সেরা কয়েকটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া স্কটল্যান্ডের জন্য গর্বের। সামনের সপ্তাহগুলোতে এই প্রতিযোগিতায় অংশ নিতে তারা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au