বাংলাদেশ

দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিল ড. ইউনূস সরকার

‘জুলাই যোদ্ধা’দের অপরাধের বিচার করা যাবে না, অধ্যাদেশ জারি

  • 1:37 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:১৩৫৮ বার
বাংলাদেশের জুলাই আন্দোলন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলার সময় আন্দোলনে পক্ষে অংশগ্রহণকারীদের দ্বারা সংগঠিত অপরাধমূলক কার্মকাণ্ডের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল রোববার মধ্যেরাতেে এ সংক্রান্ত একটি অধ্যাদশ প্রকাশিত হয়েছে।

ওই অধ্যাদেশে বলা হয়েছে, “বাংলাদেশের ছাত্র-জনতা ২০২৪ সালের জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। যা পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পায়।”

এর আগে গত ১৫ জানুয়ারি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় একটি অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়। তখন জানানো হয়, অধ্যাদেশ পরবর্তী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ হয়ে আইনে পরিণত হবে।

২০২৪ সালের জুলই মাস থেকে শুরু হওয়া আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ওই বছরের ৫ আগস্ট। এই আন্দোলনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক’শ সদস্যকে হত্যা করে আন্দোলনকারীরা। এছাড়াও অসংখ্য থানায় হামলার পর অগ্নিসংযোগ করে লুট করা হয় পুলিশের কয়েক হাজার অস্ত্র। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বহু সরকারি সম্পত্তি।

এই সব অপরাধের বিচার বন্ধ করতেই সরকার এই অধ্যাদেশ জারি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর অঙ্গীকারনামায় ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ‘হত্যাকাণ্ডের বিচার’, অন্যদিকে ‘আইনগত দায়মুক্তির’ বিষয়টি একই সাথে রাখা হয়েছে।

যে বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। কারণ এই অধ্যাদেশ ভবিষ্যতে বাংলাদেশে নতুন সংকটের জন্ম দিতে পারে।

বাংলাদেশে এর আগেও হত্যাকাণ্ডের মতো ঘটনায় দায়মুক্তি দেওয়ার নজির এবং সেই দায়মুক্তি বাতিল করে বিচারের মুখোমুখি করার উদাহরণও আছে।

এই শাখার আরও খবর

চিরন্তন ডাক

মেলবোর্ন, ২১ জুলাই:  বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের, এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের। রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে, ঘরে বসে থাকার সময় আজ…

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

মেলবোর্ন, ২১ জুলাই: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত…

ভারতে খ্রিস্টান নির্যাতনের অভিযোগে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুলাই- ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)। এ ঘটনার…

মিরাজ শেখ নিখোঁজ: মানবাধিকার প্রতিশ্রুতির প্রথম বড় পরীক্ষায় বিএনপি

মেলবোর্ন, ২১ জুলাই: উপকূলীয় জেলে মিরাজ শেখের কথিত নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৪ সালের…

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au