বিশ্ব

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন

শুল্কযুদ্ধে ‘ভাঙা বিশ্ব’কে সারিয়ে তুলবে ভারত

  • 1:59 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কনীতিতে যখন বিশ্ব বাণিজ্যব্যবস্থা চাপে, ঠিক সেই সময় দিল্লিতে দাঁড়িয়ে ভারতের ভূমিকাকে কেন্দ্রীয় বলে তুলে ধরলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। তাঁর ভাষায়, বর্তমান ভাঙাচোরা বৈশ্বিক বাস্তবতায় ভারতই হতে পারে নতুন পথের দিশারি।

রোববার ভারত সফরে এসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উরসুলা বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এখন কৌশলগত সহযোগিতা ও সংলাপের পথে এগোচ্ছে। একে অপরের শক্তির ওপর ভর করেই ভেঙে পড়া বিশ্বকে দেখানো যাবে, সংকট থেকে বেরোনোর বিকল্প পথ এখনও রয়েছে।

এই সফরে উরসুলার সঙ্গে দিল্লিতে এসেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তাঁরা ভারতের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কূটনৈতিক মহলে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে, যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করছে।

কেন্দ্রীয় সূত্রের দাবি, আগামী ২৭ জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে পারে। কৃষি খাত এই চুক্তির বাইরে থাকলেও উৎপাদন, প্রযুক্তি, জ্বালানি ও ওষুধ শিল্পকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০০৭ সাল থেকেই এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যাশিত বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরবর্তী সময়ে শুল্কের চাপ ভারতের বাজারে ধাক্কা দিয়েছে। সেই ক্ষতি সামাল দিতেই নয়াদিল্লি এখন বিকল্প বাণিজ্য অংশীদারের দিকে নজর দিচ্ছে। অন্যদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ইউরোপীয় নেতৃত্বও ওয়াশিংটনের ওপর আস্থা হারাচ্ছে।

এই প্রেক্ষাপটে ভারত-ইইউ ঘনিষ্ঠতা এবং সম্ভাব্য বাণিজ্যচুক্তিকে শুধু দ্বিপাক্ষিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।

 

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au