খেলা

কথা রাখেননি অধিনায়ক, অনুযোগ ভারতীয় তারকার

  • 5:20 am - February 26, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার

অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক হয়েই যেত, যদি না ক্যাচ ফেলতেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ঘটনা এটি। জাকের আলীর ক্যাচ ছেড়ে দেন ভারতের অধিনায়ক। তাৎক্ষণিক হাতজোড় করে ক্ষমাও চান। পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত, ‘অক্ষরকে ডিনার করাব।’ কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও তা রাখেননি।

ডিনার করানোর বিষয়টি নতুন করে সামনে আসে পাকিস্তানের ভরাডুবির পর। মহারণের আগে রোহিত তার সতীর্থ শ্রেয়াস আইয়ারের সঙ্গে নৈশভোজে যান। পরের দিন চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে অক্ষরের কাছে জানতে চাওয়া হয়, অধিনায়ক কথা রেখেছেন?

ভারতের তরুণ তারকা স্পিনার তখন অনুযোগ করে জানান, এখনও রোহিত কথা রাখেননি। অক্ষর বলেছেন, ‘আমাদের এখন ছয়দিন বিরতি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠে গিয়েছি। এবার জিজ্ঞেস করার সুযোগ পাব, আমাকে কবে খাওয়াতে নিয়ে যাবে।’

অক্ষরকে ডিনারে নিয়ে যাওয়ার বিষয়টি রোহিত বলেছিলেন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে টাইগারদের টপ অর্ডারে তোপ দাগেন অক্ষর। পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। ক্যাচও উঠেছিল। জাকের আলী বল বুঝতেই পারেননি। তবে সহজ ক্যাচটি নিতে পারেননি রোহিত। এরপরই অক্ষরকে কথা দেন, এই ভুলের শাস্তি হিসেবে তাকে ডিনার করাবেন।

সেই ডিনার নাইট এখনও আসেনি। তবে এক ম্যাচ হাতে রেখেই ভারত নিশ্চিতত করে বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ট্রফির মিশনে তারা হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। ২ মার্চ দুবাইয়ে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে এই ছুটিতে হয়ত কোনো একদিন কথা রাখতেও পারেন ভারতের অধিনায়ক। অক্ষর যে ডিনারের জন্য অধীর আগ্রহে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au