খেলা

বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন

সকাল সকাল মিরপুরে বিসিবি সভাপতি

  • 5:43 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:৩৩৫ বার
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে চলমান অস্থিরতার মধ্যেই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেই দাবি সঠিক নয়। বাস্তবে তিনি দেশেই রয়েছেন এবং নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সোমবার ২৬ জানুয়ারি তাকে বিসিবির সদর দপ্তর মিরপুরে দেখা গেছে। এদিন তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা পরিদর্শনও করেন।

সম্প্রতি দেশের ক্রিকেট এক অস্বস্তিকর সময় পার করছে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো, বোর্ড পরিচালকদের একের পর এক পদত্যাগ, দায়িত্বশীলদের বিতর্কিত মন্তব্য এবং বিপিএলে ক্রিকেটারদের ম্যাচ বয়কটের মতো ঘটনায় বিসিবি প্রশাসন চরম চাপের মুখে পড়ে। এই পরিস্থিতির মধ্যেই রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি গভীর রাতে অস্ট্রেলিয়ায় চলে গেছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট পরিকল্পনাও নেই।

এই গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়লে ক্রিকেট অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। তবে বোর্ডসংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র তখনই বিষয়টি অস্বীকার করে জানায়, বুলবুল দেশের বাইরে যাননি এবং তিনি ঢাকাতেই রয়েছেন। সোমবার মিরপুরে তার উপস্থিতি সেই দাবিকেই স্পষ্টভাবে প্রমাণ করে।

এদিকে বিসিবির ভেতরের সংকট আরও জটিল আকার নিয়েছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং সংশ্লিষ্ট অভিযোগ ওঠার পর তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়ান। পাশাপাশি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। অন্যদিকে, কয়েকজন পরিচালকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বোর্ডের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়, যার প্রভাব পড়ে বিপিএলেও। একপর্যায়ে খেলোয়াড়রা ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন, যা দেশের ক্রিকেট ব্যবস্থাপনাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে।

এ ছাড়া বিতর্কে জড়ানো পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরে যাওয়ার প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। একই সময়ে পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের পদ ছেড়েছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই টালমাটাল পরিস্থিতিতে বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। তবে মিরপুরে তার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বোর্ড সূত্রে জানা গেছে, চলমান সংকট মোকাবিলায় আমিনুল ইসলাম বুলবুল সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বিসিবির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au