সর্বশেষ

‘বর্ডার ২’-এর প্রভাবে ধীর হচ্ছে ধুরন্ধরের বক্স অফিস গতি

  • 10:07 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর বক্স অফিসে ধীরে ধীরে গতি হারাচ্ছে। মুক্তির প্রায় দুই মাস পর সানি দেওলের বর্ডার ২ মুক্তি পাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে রণবীর সিং অভিনীত এই ছবির বক্স অফিসে।

শনিবার মুক্তির ৫১তম দিনে ধুরন্ধরের আয় দাঁড়িয়েছে ৭৫ লাখ রুপি। আগের দিন শুক্রবার সিনেমাটি আয় করেছিল ৫৫ লাখ রুপি। একদিনের ব্যবধানে সামান্য বৃদ্ধি দেখা গেলেও এটি ধুরন্ধরের পুরো যাত্রায় সবচেয়ে কম আয়ের দিনগুলোর একটি।

বক্স অফিসে অষ্টম সপ্তাহে প্রবেশের পরই বর্ডার টু-এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এর আগে ৪৯তম দিনে ধুরন্ধর আয় করেছিল ১ কোটি ১০ লাখ রুপি এবং ৪৮তম দিনে ১ কোটি ১৫ লাখ রুপি। ৪৭তম দিনে আয় ছিল ১ কোটি ৬৫ লাখ রুপি আর ৪৬তম দিনে ১ কোটি ৫০ লাখ রুপি।

ধুরন্ধর ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বিরল রেকর্ড গড়ে টানা ৫০ দিন প্রতিদিন এক কোটি রুপির বেশি আয় করেছিল। সপ্তম সপ্তাহে ছবিটির আয় ছিল ১৩ কোটি ৯০ লাখ রুপি। ষষ্ঠ সপ্তাহে আয় ২৬ কোটি ৩৫ লাখ রুপি। পঞ্চম সপ্তাহে ৫১ কোটি ২৫ লাখ রুপি। চতুর্থ সপ্তাহে ১০৬ কোটি ৫০ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে ১৭৩ কোটি রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ২৫৩ কোটি ২৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এমনকি এটি একমাত্র ভারতীয় সিনেমা, যা প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে বেশি আয় করেছিল।

এখন পর্যন্ত বক্স অফিসে ধুরন্ধরের মোট আয় দাঁড়িয়েছে ৮৮৬ কোটি ২০ লাখ রুপি। এই আয় দিয়ে এটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্বব্যাপী আয় ১৪৪২ কোটি ২০ লাখ রুপি ছাড়িয়ে গেছে ছবিটি। ফলে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ধুরন্ধর।

তবে বর্ডার টু মুক্তির পর দৈনিক আয় দ্রুত কমে যাওয়ায় নতুন মাইলফলক স্পর্শ করা কঠিন হয়ে পড়েছে। দেশি বাজারে ৯০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে এখনো প্রায় ১৪ কোটি রুপি প্রয়োজন। বর্তমান গতিতে সেই লক্ষ্য পূরণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রেও ধুরন্ধরের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। তৃতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা পুষ্পা টু দ্য রুল-এর আয় ১৭৪৪ কোটি রুপি। সেই অবস্থানে পৌঁছানোর সম্ভাবনাও এখন অনেকটাই ক্ষীণ। তালিকার শীর্ষে রয়েছে বাহুবলি টু দ্য কনক্লুশন এবং দঙ্গল।

সব মিলিয়ে আয় কমলেও ভারতীয় সিনেমার ইতিহাসে ধুরন্ধর একটি ব্যতিক্রমী উদাহরণ হয়েই থাকবে। চীনের বাজার বাদ দিলে এটি ইতোমধ্যে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার মর্যাদা পেয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au