সর্বশেষ

ভিক্টোরিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ

অটোয়েজের দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা, বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ

  • 2:37 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৫৬ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে তীব্র তাপপ্রবাহ ও একাধিক সক্রিয় দাবানলের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দিনের মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছেন দমকল ও জরুরি সেবাকর্মীরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী বাতাসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

অটোয়েজ অঞ্চলের পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। গতকাল সন্ধ্যায় সেখানে দুই ডজনেরও বেশি শহর ও জনপদে বসবাসকারী বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, কার্লাইল রিভার এলাকায় জ্বলতে থাকা দাবানল যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ঝুঁকি বিবেচনায় জরুরি সেবাকর্মীদেরও নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, আজ দাবানল আরও ছড়িয়ে পড়া প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। এর ফলে এক হাজার ১০০টির বেশি ঘরবাড়ি ও স্থাপনার জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা জারি রয়েছে। বাসিন্দাদের স্থানীয় জরুরি নির্দেশনা মেনে চলতে এবং দেরি না করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

তাপপ্রবাহ পরিস্থিতিকেও অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ভিক্টোরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার বর্তমান রেকর্ড ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ রাজ্যের কয়েকটি অঞ্চলে সেই রেকর্ড ছুঁয়ে ফেলা বা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। তাই বাসিন্দাদের সর্বশেষ সতর্কতা ও নির্দেশনার দিকে নজর রাখতে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au