বিশ্ব

ক্লান্তি, একঘেয়েমি আর বিদ্রোহের সেই প্রতীক

‘নিহিলিস্ট পেঙ্গুইন’ আজও কোটি মানুষের কথা বলছে

  • 2:53 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- টাইমলাইনের কোলাহলের মাঝেই হঠাৎ থমকে যেতে বাধ্য করছে একটি নিঃশব্দ দৃশ্য- বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় একা হাঁটা একটি পেঙ্গুইন। কোনো সংলাপ নেই, নেই নাটকীয়তা; তবু ২০২৬ সালে এই ছোট্ট ক্লিপই কথা বলছে কোটি মানুষের হয়ে। ক্লান্তি, একঘেয়েমি আর ভেতরের বিদ্রোহ- সবকিছুর প্রতীক হয়ে উঠেছে এই একাকী হাঁটা। সোশ্যাল মিডিয়ায় যার নাম এখন ‘নিহিলিস্ট পেঙ্গুইন’।

ডকুমেন্টারি থেকে ভাইরাল প্রতীক
ভাইরাল হওয়া এই ক্লিপটি নতুন নয়। এটি ২০০৭ সালে নির্মিত জার্মান পরিচালক ভার্নার হার্জগের ডকুমেন্টারি Encounters at the End of the World থেকে নেয়া। সেখানে দেখা যায়, একটি অ্যাডেলি পেঙ্গুইন তার কলোনি ছেড়ে সমুদ্রের বিপরীত দিকে হাঁটা শুরু করে।

পেঙ্গুইনদের জীবনযাত্রায় দলবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রই তাদের খাবার ও বেঁচে থাকার একমাত্র ভরসা। ফলে পাহাড়ের দিকে এই যাত্রা মানেই ছিল প্রায় নিশ্চিত মৃত্যু। হার্জগ নিজেই এই হাঁটাকে বর্ণনা করেছিলেন ‘ডেথ মার্চ’ হিসেবে।

ডকুমেন্টারিতে উপস্থিত জীববিজ্ঞানী ড. ডেভিড আইনলি জানান, পেঙ্গুইনটিকে জোর করে কলোনিতে ফিরিয়ে নিলেও সে আবার মুখ ফিরিয়ে একই পথে হাঁটা শুরু করত।

একাকীত্বের পরিণতি
পরবর্তীতে জানা যায়, পেঙ্গুইনটি প্রায় ৭০ কিলোমিটার একা হাঁটার পর অ্যান্টার্কটিকার বরফে কোথাও মারা যায়। এই আচরণকে বিজ্ঞানীরা অস্বাভাবিক বললেও, সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী এর ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন।

কেউ কেউ মনে করেন, সঙ্গীর মৃত্যু বা গভীর বিষণ্নতাই হয়তো তাকে এই পথে ঠেলে দিয়েছিল। তাদের মতে, পেঙ্গুইনটি পথ হারায়নি- সে ইচ্ছাকৃতভাবেই সবকিছু ছেড়ে চলে গিয়েছিল।

কেন ২০২৬ সালে এই গল্প এত প্রাসঙ্গিক
২০২৬ সালের জানুয়ারিতে হঠাৎ করেই এই ক্লিপ ঘিরে শুরু হয় মিম, কবিতাময় ক্যাপশন ও এআই-তৈরি ব্যাখ্যার ঢল। বার্নআউট, কর্মজীবনের একঘেয়েমি, সামাজিক চাপ আর মানসিক ক্লান্তিতে ভোগা মানুষ নিজেদের গল্প দেখতে পান এই নিঃশব্দ যাত্রায়।

একটি ভাইরাল পোস্টে লেখা হয়, “আমি পাখি, কিন্তু উড়তে পারি না- তাই আকাশ ছোঁয়ার আশায় পাহাড়ের দিকে গেলাম।”

আরেকটি পোস্টে কলোনির ভিড়ের পাশে একা পেঙ্গুইনের ছবি দিয়ে লেখা- “ওরা বেঁচে ছিল, সে টিকে ছিল।”

এআই, রাজনীতি ও পেঙ্গুইন
এই আলোচনায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। ChatGPT Tricks নামের একটি অ্যাকাউন্টে বলা হয়, “মানুষ এই ক্লিপ শেয়ার করেছে অদ্ভুত বলে নয়, বরং এটি সেই অনুভূতিগুলো প্রকাশ করেছে, যা বহু মানুষ নীরবে বহন করছে।”

এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি এআই-জেনারেটেড পেঙ্গুইন ছবি শেয়ার করে গ্রিনল্যান্ড ইস্যুতে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, যা ভাইরাল প্রবণতাকে আরো উসকে দেয়।

নীরবতার প্রতীক
আজ সোশ্যাল মিডিয়ায় ‘Be The Penguin’ একটি জনপ্রিয় বাক্য। কারও কাছে এটি বিষাক্ত পরিবেশ ছেড়ে বেরিয়ে আসার সাহস, কারও কাছে সমাজের কোলাহল থেকে সরে দাঁড়ানোর প্রতীক।

একটি পেঙ্গুইন জানত না- তার নিঃসঙ্গ হাঁটা একদিন মানুষের অব্যক্ত অনুভূতির ভাষা হয়ে উঠবে। কিন্তু এই গল্প মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে জোরালো প্রতিবাদ হয় নিঃশব্দে এগিয়ে যাওয়া।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

জাতিসংঘের সতর্কবার্তার পর বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক খুঁজছে গোয়েন্দারা

মেলবোর্ন, ১৪ আগষ্ট- আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস বাংলাদেশকে ব্যবহার করে গোপন নেটওয়ার্ক বা ‘সেল’ গঠনের চেষ্টা করছে বলে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক…

ইজারাদারের কর্মীকে মারধর, ত্রিশালের সেই ইউএনও প্রত্যাহার

মেলবোর্ন, ১৪ আগষ্ট- ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার…

বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা

মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস নিজেদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন সেল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা…

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের ৩ দাবি, মোমবাতি প্রজ্বালন

মেলবোর্ন, ১৪ আগস্ট: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট…

স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো বসাতে চীনা প্রতিষ্ঠানের উদ্যোগ ঠেকিয়েছে নিউজিল্যান্ড

মেলবোর্ন, ১৪ আগস্ট- চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট একটি পর্যবেক্ষণ সংস্থা নিউজিল্যান্ডে স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো স্থাপনের চেষ্টা করেছিল। তবে সেই উদ্যোগ ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের…

খুলনায় মিষ্টির প্যাকেটে ফেনসিডিল, দুই কারবারির যাবজ্জীবন

মেলবোর্ন, ১৪ আগস্ট- খুলনায় মাদক মামলায় সিরাজ খাঁ ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au