সর্বশেষ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘ধুরন্ধর’ অভিনেতা নাদিম খান

  • 2:51 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- গৃহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা অভিনেতা নাদিম খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) মুম্বাই পুলিশ জানিয়েছে গ্রেফতারের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনেতার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। কয়েক বছর আগে নাদিম খানের সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠ সম্পর্কের জেরে খান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসে মালওয়ানিতে তার বাসভবনে এবং ভারসোভায় খানের বাড়িতে, এক দশক ধরে একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছেন।

পরবর্তী সময়ে নাদিম খান তাকে বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী নারী ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ভুক্তভোগী নারীর বয়ান অনুযায়ী, ভয়ের কারণে এতদিন তিনি মুখ খোলেননি। তবে অভিনেতা যখন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং মানসিক নির্যাতন বাড়িয়ে দেন, তখন তিনি পুলিশের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। তার বক্তব্যের ভিত্তিতেই মালওয়ানি পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ আরও জানিয়েছে, এর আগে অভিনেতার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: গাল্ফ নিউজ।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au