সর্বশেষ

শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, ঐশ্বরিয়াকে নিয়ে অমিতাভের স্মৃতিচারণ

  • 3:19 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- অমিতাভ বচ্চনের গোটা পরিবারই যেন এক তারার মেলা। তার ছেলে অভিষেক বচ্চনের স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়।  তবে পুত্রবধূ হওয়ার আগে থেকেই এ অভিনেত্রী ছিলেন ‘বিগ বি’র সহশিল্পী। বেশকিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। দুজনের একসঙ্গে কাজ করা একটি শুটিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার স্মৃতি এবার নতুন করে সামনে এসেছে।

২০০৩ সালে ‘খাকি’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান ঐশ্বরিয়া। তখনও এ বলিউড সুন্দরী অমিতাভের পুত্রবধূ হননি। এরপরও সহ-অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনায় বেশ বিচলিত হয়ে পড়েন খ্যাতিমান এই অভিনেতা। এমনকি ঐশ্বরিয়ার মায়ের অনুমতি স্বাপেক্ষে তাকে অনীল আম্বানির ব্যক্তিগত বিমানে করে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন অমিতাভ।

খাকি সিনেমায় আরও অভিনয় করেন অক্ষয় কুমার ও তুষার কাপুর। নাসিকে ছবির শুটিং চলছিল। একটি দৃশ্যে চলন্ত জিপে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। কিন্তু জিপে থাকাকালীন এক সময় ভারসাম্য হারিয়ে অভিনেত্রী সেখান থেকে ছিটকে পড়ে যান। যদিও তৎক্ষণাৎ গাড়ি থামাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় কুমার।  এরপরও অভিনেত্রীর শেষ রক্ষা হয়নি। কারণ ততক্ষণে গাড়ি থেকে পড়ে গিয়ে বেশকিছু জায়গায় চোট পান ঐশ্বরিয়া।  এরপরই তাকে শুটিং স্পট থেকে মুম্বাইয়ে পাঠানোর ব্যবস্থা করেন অমিতাভ বচ্চন।

সেই ঘটনার কথা স্মরণ করে এর আগে ‘বিগ বি’ বলেছিলেন, ‘আমরা নাসিকে শুটিং করছিলাম। দুর্ঘটনা ঘটনার পরে দিল্লি থেকে অনুমতি নিয়ে একটা সেনা ছাউনিতে সেই বিমানের অবতরণ করা হয়। যেখান থেকে ৪৫ মিনিট দূরেই ছিল হাসপাতাল। সেই বিমানের সবগুলো সিটও খুলে ফেলা হয় যেন ঐশ্বরিয়া শুয়ে থাকতে পারে।’

ওই ঘটনার রেশ এমনভাবে অমিতাভের স্মৃতিতে ছিল যে, আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘ওই ঘটনা দেখার পর টানা দুই দিন দুচোখের পাতা এক করতে পারিনি। সব সময় ওটাই চোখের সামনে ভাসত। ওর পিঠ ক্যাকটাসের কাঁটায় আটকে গিয়েছিল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। গোটা শরীরে অসংখ্য গুরুতর চোট পেয়েছিল।’

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au