খেলা

পাকিস্তান না খেললে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

  • 3:55 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:৩১২ বার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- বাদ পড়লেও টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও খেলার সুযোগ আছে বাংলাদেশের। তবে তা পুরোপুরিই নির্ভর করছে পাকিস্তানের উপরে। আইসিসির একটি সূত্রকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে বাংলাদেশকে ডেকে নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

আইসিসির ওই কর্তকর্তা বলেছেন, ‘যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, তাহলে গ্রুপ-  ‘এ’ তে তাদের পরিবর্তে বাংলাদেশকে সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাওয়া অনুসারে বাংলাদেশের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।’

এই বিষয়টি সামনে এসেছে মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন অবস্থানের পরে। বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করে দিলেও পাকিস্তান খেলবে কিনা- সেই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ ভারতে খেলতে না চাওয়ায় শেষমুহূর্তে ভ্যেনু বদল সম্ভব না বলে জানায় আইসিসি। তাছাড়া ভারতে কোনও নিরাপত্তা ঝুঁকিও খুঁজে পায়নি আইসিসি। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় বিশ্বকাপে। এখন পাকিস্তানও যদি  বিশ্বকাপ বয়কট করে, তাহলে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় করা যাবে।

যদিও সেটার সম্ভাবনা নেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ওই মহলের মতে, যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ভারত বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে আছে। এছাড়াও আইসিসির শীর্ষে আছেন এক ভারতীয়, তাই অহেতুক নাটক করছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের সময় জঙ্গিদের প্রতি যেমন নিজেদের ‘প্রেম’ জাহির করেছিল পাকিস্তান, সেরকম বাংলাদেশের ক্ষেত্রে মোটেও করছে না পিসিবি। নেহাতই ভারতের যোগ থাকায় এসব নাটক করছে।

তাদের মতে, দিনশেষে ঠিকই বিশ্বকাপে খেলতে আসবে বিশ্বকাপ। নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য বাংলাদেশকে বোড়ে হিসেবে ব্যবহার করছে। ব্যবহারের পরে পাকিস্তান বাংলাদেশকে ছুড়ে ফেলে দেবে। এখন শুধু বাংলাদেশের মুখের সামনে গাজর ঝুলিয়ে রেখেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আর সেই নাটকের অংশ হিসেবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের পরে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আইসিসির এই ইস্যু বিস্তারিতভাবে জানিয়েছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্রবার বা সোমবার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au