বাংলাদেশ

হিন্দু বৃদ্ধকে ধাক্কা দিয়ে হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

  • 6:44 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:২২৩ বার
নিহত মধু চন্দ্র শীল, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক হিন্দু বৃদ্ধকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার(২৬ জানুয়ারি) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাপিতপাড়ার বাসিন্দা মধু চন্দ্র শীল (৬২) এর সঙ্গে প্রতিবেশী আবেদ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মধু শীল নিজ বাড়ির সামনের জমির সীমানায় গাছ লাগাতে গেলে প্রতিবেশী আশরাফ আলী এতে বাধা দেন। এ সময় আশরাফ আলীর বাবা আবেদ আলী গাছগুলো উপড়ে ফেলেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, তর্কের একপর্যায়ে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগম এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন মিলে মধু শীলকে ধস্তাধস্তি ও ধাক্কা দেন। ধাক্কায় তিনি বাড়ির পাশে নলকূপের গোড়ায় থাকা পাকা প্লাস্টারের ওপর আছড়ে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।

হিন্দু বৃদ্ধকে ধাক্কা দিয়ে হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মধু শীলকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। একই সময় অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত মধু শীলের স্ত্রী ও ছেলে পলাশ শীল ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ থাকলেও বিষয়টির কোনো সুষ্ঠু সমাধান হয়নি। সেই বিরোধই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল।

উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছেন যে মধু শীলকে ধাক্কা দেওয়া হয়েছিল। বিষয়টি আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au