বিশ্ব

চীনে ক্ষমতার লড়াই

কেন ঘনিষ্ঠ জেনারেলদেরও ছাড় দিচ্ছেন না সি জিংপিং

  • 2:17 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। একের পর এক জ্যেষ্ঠ জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ায় চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এই পরিস্থিতি চীনের সামরিক নেতৃত্ব কাঠামোকে আরও অস্বচ্ছ করে তুলেছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু। ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের’ অভিযোগে গত শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তদন্তের কথা জানায়। ঝাং ইউশিয়া ছিলেন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঘনিষ্ঠ মিত্র এবং সিএমসিতে তাঁর পরেই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত।

চীন-বিষয়ক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মধ্য দিয়ে সি চিন পিং স্পষ্ট করে দিয়েছেন যে, পার্টির প্রতি আনুগত্যের প্রশ্নে ব্যক্তিগত সম্পর্ক বা দীর্ঘদিনের ঘনিষ্ঠতাও কাউকে রক্ষা করতে পারবে না। ওয়াশিংটনভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক জোনাথন জিন বলেন, ‘ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত দেখিয়ে দিয়েছে, নেতৃত্ব পর্যায়ে এখন কেউই পুরোপুরি নিরাপদ নন।’

সি চিন পিং ও ঝাং ইউশিয়া দুজনই ‘প্রিন্সলিং’, অর্থাৎ রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সন্তান। ঝাংয়ের অবসর নেওয়ার কথা ছিল ২০২২ সালে। কিন্তু সি চিন পিং তাঁকে তৃতীয় মেয়াদে সিএমসিতে রাখেন, যা তাঁদের ঘনিষ্ঠতারই ইঙ্গিত ছিল। সেই প্রেক্ষাপটে ঝাংয়ের বিরুদ্ধে তদন্তকে অনেকেই বিস্ময়কর বলে মনে করছেন।

এর আগে চীনের সেনাবাহিনীর অভিজাত রকেট ফোর্সের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি গত কয়েক বছরে দুইজন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির অভিযোগ বাস্তব হলেও, চীনের রাজনীতিতে এগুলো অনেক সময় ক্ষমতার ভারসাম্য বদলের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়।

বর্তমানে সেন্ট্রাল মিলিটারি কমিশনের সাত সদস্যের মধ্যে তদন্ত ও পদচ্যুতির কারণে কার্যত দুজন সক্রিয় রয়েছেন, যাঁদের একজন সি চিন পিং নিজে। এ অবস্থায় নির্দেশনা ও শৃঙ্খলার প্রশ্নে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জোনাথন জিন বলেন, শূন্য পদগুলোতে বসার মতো অনেক সম্ভাব্য কর্মকর্তাই দুর্নীতির অভিযোগে বাদ পড়েছেন, ফলে সামরিক বাহিনীর দৈনন্দিন ও কৌশলগত সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে, তা স্পষ্ট নয়।

চীনের সামরিক মুখপত্র পিএলএ ডেইলি এই তদন্তকে সাফল্য হিসেবে তুলে ধরে জানিয়েছে, অভিযুক্তরা ‘চেয়ারম্যান দায়িত্বশীলতা ব্যবস্থা’ গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। এই ব্যবস্থার আওতায় সি চিন পিং সিএমসির চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ সামরিক ক্ষমতা প্রয়োগ করেন। এশিয়া সোসাইটির গবেষক নীল টমাসের মতে, সি চিন পিংয়ের আগে কোনো চীনা নেতা সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে এভাবে একযোগে ভেঙে দেননি।

তবে এই টানাপোড়েনের মধ্যেও বিশ্লেষকদের ধারণা, তাইওয়ানকে ঘিরে চীনের সহসা বড় কোনো সামরিক অভিযান চালানোর সম্ভাবনা আপাতত কম। বরং সি চিন পিং এই সময়টা সামরিক নেতৃত্ব পুনর্গঠন ও নিজের কর্তৃত্ব আরও সুসংহত করতে ব্যবহার করবেন। নীল টমাস বলেন, ‘এই অভিযান দেখায়, সি এখন ঘর গোছানোর দিকেই বেশি মনোযোগী। ভবিষ্যতের জন্য আরও অনুগত ও নিয়ন্ত্রিত নেতৃত্ব গড়ে তোলাই তাঁর লক্ষ্য।’

চীন দীর্ঘদিন সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া ও আক্রমণাত্মক অবস্থান দেশটির কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান শূন্যতা ও পুনর্গঠনের সময় শেষ হলে চীনের সেনাবাহিনী আরও সংগঠিত ও রাজনৈতিকভাবে অনুগত রূপে সামনে আসতে পারে, যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au