সর্বশেষ

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ

  • 2:40 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা দুই ভাষার দর্শক-শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। শাহরুখ থেকে সালমান কিংবা এই প্রজন্মের বলিউড তারকাদের সিনেমা মানেই অরিজিতের গান। সেই অরিজিৎ সিং সিনেমার গানকে বিদায় জানিয়ে দিলেন। আজ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন অরিজিৎ।

ফেসবুক ও ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, প্লেব্যাকশিল্পী হিসেবে এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না। আমি এটা ছেড়ে দিয়েছি। খুব দুর্দান্ত একটি যাত্রা ছিল।’

অরিজিতের এমন সিদ্ধান্ত অবাক করেছে তাঁর ভক্তদের। অনেকে তাঁর এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তবে সিনেমার গানকে বিদায় বলে দিলেও সংগীতচর্চা চালিয়ে যাবেন অরিজিৎ। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটা নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পী।

২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ দিয়ে সংগীতে যাত্রা শুরু অরিজিতের। এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ সিনেমায় প্রথম প্লেব্যাকের সুযোগ পান। ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমা অরিজিতের ক‌্যারিয়ারের বাঁক বদলে দেয়। অল্পদিনেই পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। সেই অবস্থান এখনো ধরে রেখেছেন।

অরিজিতের গাওয়া জনপ্রিয় তালিকা বেশ লম্বা। ‘তুম হি হো’, ‘হামারি আধুরি কাহানি’, ‘জালিমা’, ‘অ্যায় দিল হে মুশকিল’, ‘আপনা বানা লে’, ‘হামদার্দ’, ‘বোঝেনা সে বোঝে না’, ‘না রে না’, ‘মন বাওরে’, ‘মন মাঝিরে’সহ আরও অনেক গান আছে এই তালিকায়।

এই শাখার আরও খবর

সবচেয়ে দয়ালু মানুষরাই কেন একা থাকেন, কি বলছে গবেষণা

মেলবোর্ন, ২২ এপ্রিল- মনোবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণাগুলো একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরছে। সবচেয়ে দয়ালু ও সহানুভূতিশীল মানুষরাই সবসময় ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে থাকেন না। তারা অন্যদের জন্য…

যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস’র অ্যাম্বাসেডর হলেন মৌমিতা আচার্য

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিষয়ক সংগঠন ন্যাশনাল সোসাইটি অব হাই স্কুল স্কলারস (এনএসএইচএসএস)-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের…

জনপ্রিয়তা কমছে আলবানিজের, ভোটের লড়াইয়ে উঠে আসছে ওয়ান নেশন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অস্ট্রেলিয়ার সাম্প্রতিক জনমত জরিপে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। স্কাই নিউজ পালস এবং ইউগভের যৌথভাবে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা…

লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই ইসরায়েলি সেনার কারাদণ্ড

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙা এবং সেই ঘটনার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দুই সেনার বিরুদ্ধে শাস্তিমূলক…

সারাদেশে বাড়ছে খুনের মতো গুরুতর অপরাধ

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশে খুনসহ গুরুতর অপরাধের হার সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন সরকারি পরিসংখ্যান ও মাঠপর্যায়ের ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে। পারিবারিক বিরোধ, মাদক…

‘সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না দেশ’- পাকিস্তানকে কড়া বার্তা মোদির

মেলবোর্ন, ২২ এপ্রিল- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au