সর্বশেষ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কারণ জানালেন অভিনেতা

  • 2:52 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- বলিউড অভিনেতা হৃতিক রোশনের সম্প্রতি একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। কেননা ছবিগুলোয় অভিনেতাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। সম্প্রতি বলিউড পরিচালক গোল্ডি বেহলের জন্মদিনের পার্টিতে অংশ নেন এই ‘কৃষ’ তারকা যেখানে তাকে ক্রাচের সাহায্যে চলাফেরা করতে দেখা যায়।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মুম্বাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে তোলা অভিনেতার একাধিক ছবি চিত্রসাংবাদিক যোগেন শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবিগুলো পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই ভক্ত-অনুরাগীদের মাঝে এ নিয়ে জল্পনা শুরু হয়। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।

ছবিতে দেখা যায়, ক্যাজুয়াল পোশাকে বেশ লো-প্রোফাইলে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন হৃতিক। খুব সাবধানতা বজায় রেখে হাঁটছেন।

এবার নিজের শারীরিক জটিলতা নিয়ে এ অভিনেতা নিজেই মুখ খুললেন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে রসিকতায় ভরা এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে হৃতিক লেখেন, ‘সারাদিন বেশ বিরক্ত ছিলাম। কারণ, আমার বাম হাঁটু হঠাৎ করেই ঠিক করল দুদিনের জন্য কাজ বন্ধ রাখবে। এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার শরীরের প্রতিটি অংশের যেন আলাদা আলাদা অন/অফ বাটন আছে। বাম পা, বাম কাঁধ, ডান গোড়ালি-যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পুরোপুরি মুডের ওপর নির্ভর করে।’

এমন পরিস্থিতিতে তার সহকারী দল যেভাবে তাকে সহযোগিতা করেছে, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামনে এই অভিনেতা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ কিস্তি নিয়ে বড় পর্দায় হাজির হবেন। এ ছবির মাধ্যমে বাবা রাকেশ রোশনের মতো পরিচালনাতেও নাম লেখাতে চলেছেন তিনি।

এই শাখার আরও খবর

সবচেয়ে দয়ালু মানুষরাই কেন একা থাকেন, কি বলছে গবেষণা

মেলবোর্ন, ২২ এপ্রিল- মনোবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণাগুলো একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরছে। সবচেয়ে দয়ালু ও সহানুভূতিশীল মানুষরাই সবসময় ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে থাকেন না। তারা অন্যদের জন্য…

যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস’র অ্যাম্বাসেডর হলেন মৌমিতা আচার্য

মেলবোর্ন, ২২ এপ্রিল- যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিষয়ক সংগঠন ন্যাশনাল সোসাইটি অব হাই স্কুল স্কলারস (এনএসএইচএসএস)-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের…

জনপ্রিয়তা কমছে আলবানিজের, ভোটের লড়াইয়ে উঠে আসছে ওয়ান নেশন

মেলবোর্ন, ২২ এপ্রিল- অস্ট্রেলিয়ার সাম্প্রতিক জনমত জরিপে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। স্কাই নিউজ পালস এবং ইউগভের যৌথভাবে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা…

লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই ইসরায়েলি সেনার কারাদণ্ড

মেলবোর্ন, ২২ এপ্রিল- দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙা এবং সেই ঘটনার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দুই সেনার বিরুদ্ধে শাস্তিমূলক…

সারাদেশে বাড়ছে খুনের মতো গুরুতর অপরাধ

মেলবোর্ন, ২২ এপ্রিল- বাংলাদেশে খুনসহ গুরুতর অপরাধের হার সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন সরকারি পরিসংখ্যান ও মাঠপর্যায়ের ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে। পারিবারিক বিরোধ, মাদক…

‘সন্ত্রাসের কাছে মাথা নোয়াবে না দেশ’- পাকিস্তানকে কড়া বার্তা মোদির

মেলবোর্ন, ২২ এপ্রিল- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au